২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জ হাসপাতালে দূর্নীতিবাজ তত্বাবধায়কের অপসারণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের তৃতীয়দিনের মতো কর্মসূচি চলছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> ২৫০শয্যা সুনামগঞ্জ জেলা জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের ১দিনের নোটিশে চাকরিচূত করায় দূর্নীতিবাজ তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের অপসারণের দাবীতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পূণবহালের দাবীতে তৃতীয়দিনের মতো কর্মসূচী পালন করছেন আউটসোর্সিং কর্মীরা।বুধবার সকাল ১০টা থেকে আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে তাদের কর্মসূচী চালিয়ে গেলে ও কর্তৃপক্ষের কোন শান্তনা এখনো পাননি তারা।গত ১৯শে আগষ্ট হতে হাসপাতালে আউটসোসিংয়ে কর্মরত ৬৪ জন কর্মীরা সদর হাসপাতালের সামনে প্রতিদিন তাদের দাবি আদায়ের জন্য জন্য টানা তিনদিন ধরে তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।এ সময় বক্তব্য রাখেন আব্দুস শহীদ,মিজান,তামান্না সখিনা বেগম প্রমুখ।অবস্থান কর্মসূচিতে ভোক্তভোগী কর্মীরা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের উপ-পরিচালক দূর্নীতিবাজ ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানকে অপসারণ করে তাদের দাবী মেনে নিয়ে কর্মস্থলে কাজ করার সুযোগ করে দিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান।অন্যতায় তারা তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।কর্মীদের আন্দোলনের খবর পেয়ে গত তিনদিন ধরে হাসপাতালে আসছেন না হাসপাতালের অভিযুক্ত উপ-পরিচালকের।উল্লেখ্য দীর্ঘ বছর যাবত ৮তলা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে লোকবল সংকটের কারনে রোগীদের সেবা প্রদানের জন্য ঐ সমন্ত কর্মীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে জেলা ও সকল উপজেলায় আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ডসহ লোকবল নিয়োগ করা হয় এবং প্রতি বছর উপজেলার সকল হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মীদের সেবাদানের অভিজ্ঞা বিবেচনা করে সিভিল সার্জন তাদের মেয়াদ বাড়িয়ে তাদের বহাল রাখার ব্যবস্থা করে দেন । শুধু সদর হাসপাতালটি সিভিল সার্জনের আন্ডারে না থাকায় টেন্ডার বাণিজ্যের মাধ্যমে ফায়দা লুটতে ৬৪ জন কর্মীদের ১দিনের নোটিশে চাকরিচূত করেন দূর্নীতিবাজ ডাঃ মোঃ মাহবুবুর রহমান।এবং ঐ অভিযুক্ত উপ-পরিচালকের নিজ এলাকার এবং তার ব্যবসায়ী প্রাইভেট ক্লিনিকে দালাল লোকদের মাধ্যমে রোগীদের এনে হাসপাতালে নিয়োগপত্র ছাড়াই মাস্টার রোলে চাকরি দিচ্ছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।তারা জানান,তাদের চাকুরী বহাল রাখতে হলে তাদের কাছে এই তত্বাবধায়ক মোটা অংকের টাকা দাবী করেন।টাকা দিতে অস্বীকার করায় তাদের চাকরিচূত করা হয়েছে।অবিলম্বে হাসপাতালের তত্বাবধায়কসহ সকল দূর্নীতিবাজ ডাক্তারের অপসারণের দাবী জানান এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page