৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বাংলাদেশে আসতে ইচ্ছুক সব সাংবাদিকদের দ্রুত ভিসা দেয়ার নির্দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>  বিদেশি সব মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নতুন প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।

প্রেসসচিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, আমরা আমাদের সকল বিদেশি মিশনকে বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা অনুমোদন ত্বরান্বিত করতে বলেছি। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান এবং এখান থেকে সঠিক নিউজ করার পরামর্শ দিয়েছেন।

সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখা উল্লেখ করে শফিকুল আলম বলেন, কোনো দ্বিতীয় মাধ্যম বা অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা নির্দেশিত হওয়ার চেয়ে নিজেরাই এখানকার পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো। সাংবাদিকদের ভিসা আবেদন দ্রুত ট্র্যাক করার জন্য আমি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি এবং হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ডেকেছি।

তিনি আরো লিখেন, আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। তাই যারা বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করতে চান তাদের স্বাগত জানাই।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। এরপর সাংবিধানিক সংকটের মধ্যে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেদিনই ইউনূসকে অভিনন্দন জানিয়ে এক্স-এ পোস্ট দেন নরেন্দ্র মোদি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page