১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ছাত্র আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে জামায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি>>> কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন রাশিদুল হক।তার পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রাশিদুল রাজধানীর শনির আখড়ায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন।গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে নিহত হন।১৬ আগস্ট (শুক্রবার) জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চর কাটগিরি গ্রামে রাশিদুলের বাড়িতে খোঁজখবর নিতে ও আর্থিক সহযোগিতার আসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং কবর জিয়ারত করে তার বাবার কাছে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন।মাওলানা আব্দুল হালিম বলেন, এতদিন বাংলাদেশের মানুষ অবরুদ্ধ ছিল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ আজ মুক্ত হয়েছে।বাংলাদেশের মানুষের বাক-স্বাধীনতা ছিল না,বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। ছাত্ররা স্বৈরাচারীর বিরুদ্ধে,জালিমের বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আওয়াজ চলে আসে রংপুরে।রংপুরে সিংহের মতো লাঠি হাতে বুলেটের সামনে দাঁড়িয়ে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী যুবক আবু সাঈদ।তিনি আরও বলেন,আবু সাঈদের কারণেই রংপুর আজ শুধু বাংলাদেশ নয়,বিশ্বের কাছে গর্বিত। বাংলাদেশ এবং রংপুর বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকে কুড়িগ্রামের রাশিদুল বাবা এক রাশিদুলকে হারিয়েছে ঠিকই,কিন্তু হাজারো রাশিদুল জন্মগ্রহণ করেছে।শহীদ রাশেদুল শুধু কুড়িগ্রামের সন্তান নয়,সে বাংলাদেশের বীর সন্তান।শহীদ রাশেদুলের জীবনের বিনিময়ে এ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহজালাল সবুজ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার,জেলা প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম,জেলা কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page