৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল: প্রস্তুতি সম্পন্ন, সাত ভেন্যুতে সাজ ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন বগুড়ায় ৪০০ একর বিসিক শিল্পপার্ক ও রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা দক্ষিণ আফ্রিকায় দাপুটে জয়, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ভরাডুবি বাংলাদেশের, যা বললেন কোচ ফিল সিমন্স বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে এফবিআইয়ের গোপন নথি ফাঁস: তারকা ফুটবলারদের প্রাণনাশের হুমকি
আন্তর্জাতিক:
ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ
     
             

শিবগঞ্জ মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ-প্রেস রিলিজ>>> বগুড়ার ঐতিহাসিক মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদে প্রধান শিক্ষক নূরুল ইসলামের সংবাদ সম্মেলন।বুধবার বেলা ১১টায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ে তার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এসময় প্রধান শিক্ষক নূরুল ইসলাম এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন,আমি গত ৩ বছর হলো সরকারি বিধি মোতাবেক মহাস্থান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে বিদ্যালয় পরিচালনা করে আসিতেছি।হঠাৎ জানতে পারি আমাকে ও আমার শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে মহাস্থান ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক বাদশা তার ফেসবুক এ্যাকাউন্টে লিখেছেন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম বিগত সরকার ক্ষমতায় থাকার সময় মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকুরিতে যোগদান করেন।এটি সম্পুন্ন মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।কারন আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন তিনি ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।তখন তিনি প্রতিবাদ করেননি কেন? তিনি আরও বলেছেন,ডুপ্লিকেট ভাউচার দ্বারা টাকা পকেটে রাখেন।এটিও মিথ্যা,বানোয়াট।বিধি মোতাবেক টাকা উত্তোলন- ও বিদ্যালয়ের সকল কাজের জন্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ব্যয় করা হয়।এ বিদ্যালয়ে অনিয়ম বা কথিত কথনের ভিতর কোন সত্যতা নেই।সে শুধু আমাকেই নয় মহাস্থান এলাকার একজন গুণী শিক্ষক সুফি আলমকে জড়িয়েও মিথ্যা মনগড়া ফেসবুকে পোস্ট করেছে।যেখানে বলা হয়েছে সুফি আলম প্রধান শিক্ষককে কু-পরামর্শদাতা। বিদ্যালয় সঠিক ভাবে পরিচালনা করতে যে কোন বিষয়ে আগে থেকেই মিটিংয়ের ব্যবস্থা করা হয়।এবং সবার আলাপ আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এখানে কারো একক সিদ্ধান্ত বা পরামর্শ গ্রহণ যোগ্য নয়৷তিনি আরও বলেছেন, প্রধান শিক্ষক ৪র্থ শ্রেনীর চারজন কর্মচারীকে নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা বানিজ্য করেছেন।এখানে বলতে চাই আবু বক্কর সিদ্দিক বাদশা একজন জ্ঞানহীন ব্যক্তির পরিচয় দিয়েছেন।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মচারী সরকারী নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের বিষয়ে কোন প্রধান শিক্ষকের নিজস্ব পাওয়ার নেই।তিনি আরও বলেছেন,১ জন শিক্ষকের বেতন বন্ধ রেখেছেন।আসলে ওই শিক্ষক বিদ্যালয়ের অনিয়ম ও পরিপন্থী কাজ করেছে।পরে ম্যানেজিং কমিটি তদন্তে সত্যতা নিশ্চিত করে আপাততে তার বেতন স্থগিত করেন।এখানে প্রধান শিক্ষকের কি করার আছে। আসলে প্রকৃত সত্য হলো আবু বক্কর সিদ্দিক বাদশা বিগত সময় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য থাকা কালীন অনেক অন্যায় আবদার করেন।তিনি নিজেই এসব কৌশল তৈরির প্রস্তাব দিয়ে ছিলেন।কিন্তু আমরা তার কথায় সম্মতি দেইনি। সেই ক্ষোপ থেকে এতদিন পর দেশের স্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগানোর অপচেষ্টা করছেন। মহাস্থান উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ উপজেলার ভিতর যেখানে একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর।আর আমি এক মহাস্থানগড় পুন্ড্রভূমিতে অবস্থিত মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।পূর্বে আমার কোন এমন অকথ্য কাজের রেকর্ড নেই।আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহলের ইন্দনে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও অপপ্রচারের মাধ্যমে মানহানী করা হয়েছে।সংবাদ সম্মেলন তিনি আরও বলেন,এতে শুধু আমার মানক্ষুন্নই নয়।১৯৬৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সুনামও ক্ষুন্ন হয়েছে।মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা গুজব ছড়ানো ব্যক্তি আবু বক্কর সিদ্দিক বাদশাসহ যারা এর নেপথ্যে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,সুফি আলম,সোহেলী পারভীন,আয়েশা সিদ্দিকা,শহিদুল ইসলাম,মেহেরুল ইসলাম, সিরাতুল জান্নাত জুয়েল,খাইরুল ইসলাম শহীদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান,ফেরদৌস আলম,তোয়াফ মন্ডল, জাহিদুল ইসলাম,দপ্তরি জাহিদুল ইসলাম,মোহাজ্জেল হোসেন, বিলকিছ খাতুন,গোলাম রব্বানী,আজিজুর রহমান প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল: প্রস্তুতি সম্পন্ন, সাত ভেন্যুতে সাজ
বগুড়ায় ৪০০ একর বিসিক শিল্পপার্ক ও রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা
প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর
সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক
বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ
তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের
কলমাকান্দায় গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ ভেঙে ১০ গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন

You cannot copy content of this page