৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

জামালগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারক নিজাম নুরের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তার গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ আলী নুরের ছেলে ফয়সল আহমদকে লিবিয়া হয়ে ইটালী পাঠানোর কথা বলে মানব পাচারকারী প্রতারক নিজাম নুর ও তার আপন সহোদর মিজানুর কর্তৃক ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তাদের দ্রæত গ্রেফতার করে শাস্তির পাশাপাশি টাকাগুলো উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসির আয়োজনে হরিপুর প্রাইমারী স্কুলের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ মোঃ আলী নুর,মোঃ চাঁন মিয়া,তৈয়বূর রহমান,গুলেনুর মিয়া,সুরুজ আলী,শাহ আলম,আছব্বির,কামরুল ইসলাম,আব্দুল কাইয়ূম ও আবুল বশর প্রমুখ।বক্তারা বলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউপির ছেলাইয়া মাহমুদপুর গ্রামের মিরাস আলীর পূত্র মানব পাচারকারী নিজাম নুর ও তার ভাই মিজানুর প্রায় দেড়বছর পূর্বে হরিপুর গ্রামের গরীব অসহায় দিনমুজুরের ছেলে ফয়সলকে লিবিয়া হয়ে ইটালী পাঠাবে বলে ৫ লাখ টাকা নেয়। তিনি দারদেনা ও চড়াসুদে টাকাগুলো এনে উপস্থিত গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে টাকাগুলো নিজাম নুরের হাতে তুলে দেন।টাকা নেওয়ার পর থেকে প্রতারক নিজাম নুর আজ নয় কাল বিদেশ পাঠানো হবে বলে এভাবে সময় কালক্ষেপন করলে তাদের মনে সন্দেহ জাগে।এছাড়াও এই প্রতারক নিজাম নুর ইতিমধ্যে উপজেলার বেশ কয়েকজনকে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমান টাকা নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে অভিযোগ ভূক্তভোগীদের।এ ঘটনায় হরিপুর গ্রামের মোঃ আলী নুর বাদি হয়ে গত ২১ জুন ২০২৪ইং তারিখে ছেলাইয়া মাহমুদপ্রর গ্রামের প্রতারক নিজাম নুর ও তার পিতা মিরাশ আলীকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে প্রতারক নিজাম নুর ফেকুল মাহমুদপুর কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ হিসেবে রীতিমতো বেতন ভাতা উত্তোলন করে নিলে ও এলাকার একাধিক মানুষের নিকট হতে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাত কওে এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকার ফলে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরে।কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়াতে এলাকার রোগীরা প্রতিদিন এই ক্লিনিসে এসে সেবা না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে।এ ব্যাপারে নিজাম নুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাসের সাথে ফোনে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.আহমদ হোসেন জানান,ফেকুল মাহমুদপুর কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ হয়ে যেহেতু নিজাম নুর দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত তাকে সোকজ করা হবে এবং তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।এদিকে মানববন্ধনকারীরা অবিলম্বে এই প্রতারক মানব পাচারকারী নিজাম নুর ও তার পিতা মিরাস আলীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি আত্মসাতকৃত টাকাগুলো উদ্ধারের জন্য বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের নিকট জোর দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page