২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শহীদ ইশমামের নামে সড়ক ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেয়ার ঘোষণা জেলা প্রশাসকের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গত ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত লোহাগাড়া থানা ও উপজেলা পরিষদ পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা ।১২ আগস্ট দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।তিনি এর আগে আমিরাবাদের সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের বাড়িতে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদান করেন। অতি শীঘ্রই তার চলাচলের রাস্তাটি শহীদ ইশমামের স্মৃতি ধারণের জন্য শহীদ ইশমাম নামকরণে কাজ শুরু করা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দেন।পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জের অফিসসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন।পরিদর্শন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী,বিএনপি নেতা লোহাগাডা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হাসেম,যুবূদলের আহবায়ক শব্বির মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page