১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাম্প্রদায়িক আক্রমণ রোধে আমরা বদ্ধপরিকর-জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনা করেছি – থানাগুলো সচল করার জন্য প্রত্যেক থানাতে কিছু স্বেচ্ছাসেবক দেওয়া হবে। থানা সচল হলে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হবে। সাতকানিয়া, লোহাগাড়ায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক আক্রমণগুলোর দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।” আজ রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে মত-বিনিময় কালে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, যাদের হীন উদ্দেশ্য আছে, তারাই ধর্মের লেবাসের আড়ালে অন্যের ক্ষতি সাধন করে। তিনি আরো বলেন, রাজনৈতিক কিংবা পূর্ব শত্রুতার সূত্র ধরে সুযোগসন্ধানীরা এসব ঘটনা ঘটাচ্ছে। এসময় জানা যায়, চট্টগ্রামে উপজেলার ১৭টি থানার মধ্যে ১৪টি থাকা এক্টিভ করা হয়েছে এবং বাকিগুলো দ্রুত আগামী দুইদিনের মধ্যে সচল হবে।এসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে আলাপচারিতায় তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় ও সাম্প্রদায়িক আচরণগুলো উঠে আসে। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান সহ এনএসআই, সেনাবাহিনী, ডিজিএফআই ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page