২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

শান্তি-শৃংখলা বজায় রাখতে বাকলিয়া জামায়াতের গণসংযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শত শহস্র বীরের আত্ম ত্যাগকে পরিপূর্ন সফল করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।৯ আগস্ট’২৪ ইং শুক্রবার সকাল ১০ টা থেকে জুম্মার নামাজের পূর্ব পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরীর ১৭ নং বাকলিয়া ওয়ার্ডের নেতা কর্মিরা ওয়ার্ডের অলিতে গলিতে সন্ত্রাস ও চাঁদাবাজ মূক্ত সুশৃংখল আদর্শ সমাজ গড়ার আহ্বানে গণ সংযোগ করেছেন। রসুলবাগ ব্রীজে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ নং বাকলিয়া ওয়ার্ডের আমীর মোহাম্মদ কামাল হোছাইন।এসময় আরো বক্তব্য রাখেন, ডাঃ সাহেদ ইকবাল,অধ্যক্ষ শওকত,সাদেকুর রহমান,সুলতান ইয়াছিন,আইয়ুব আনসারী,নিজাম উদ্দিন মনি, সবুজ প্রমুখঃ।বক্তারা তাদের বক্তব্যে বলেন,ছাত্র জনতার সাহসী আন্দোলন ও হাজারো ছাত্র ছাত্রীর আত্মত্যাগে গণ অভ্যুত্থানের পর এ অর্জনের সুনাম ও গৌরব ধরে রেখে সামনে এগুতে হলে জাতি-ধর্ম-দল নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সরকারের দোসর ও সমাজের রন্ধ্রে রন্দ্রে ঘাপটি মেরে থাকা তাদের প্রেতাত্মাদের বিরোদ্ধে সজাগ থাকতে হবে।বক্তারা শান্তিকামী জনতাকে প্রতিহিংসাপরায়ন নাহয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মাটি ও মানাষের কল্যানে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ পাড়ায় মহল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তা সহ শান্তি শৃংখলা বজায় সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান।সভায় বক্তারা সমাজে শৃংখলা প্রতিষ্টায় জামায়াতের গনসংযোগ অব্যাহত থাকবে বলেও জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page