২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফেনীতে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ফেনীতে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম পেয়ার আহমেদ। তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। এ ছাড়া তার দোকান ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। নাম প্রকাশ না করে নিহতের এক স্বজন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পেয়ার আহমদ (৪৬) ও তার ছেলে কাউসার আহমদসহ (২০) তাদের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে সাত-আট জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। মারধরের একপর্যায়ে তাদের পাশের পরিত্যক্ত একটি খামারে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে ছেলে কাউছার কৌশলে পালিয়ে গেলেও পেয়ার আহমদকে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে স্বজন ও গ্রামের লোকজন মঙ্গলবার বিকেলে ওই খামারে গিয়ে পেয়ারের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ওই দিন রাতেই পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় গ্রামবাসী সূত্র জানায়, পেয়ার আহমেদ সদর উপজেলার ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের একজন আওয়ামী লীগ কর্মী ছিলেন। গ্রামে তার বাড়ির সামনে একটি ছোট্ট দোকান ছিল।

উল্লেখ, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে গত তিন দিনে এই নিয়ে ফেনী সদর উপজেলার তিন ইউনিয়নে ৩ জন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী নিহত হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page