২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

ফরিদপুরে পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ,সাংবাদিকসহ আহত ১৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে, হয়েছে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।এতে দুই সাংবাদিক, আন্দোলনকারী ও পুলিশসহ অন্তত ১০/১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত এ সংঘর্ষে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।এর আগে জেলা শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়।পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে এসময় সেখানে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একত্বতা প্রকাশ করে সমবেত হয়।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে।এসময় গোয়ালচামট মডেল মসজিদের সামনে ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।এ সময় পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করেন।এরপরই সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল মারতে শুরু করে।পাল্টা বিক্ষোভকারীরাও ইটপাটকেল মারতে শুরু করে।এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মুহুমূর্ছ গুলি ছুড়ে আন্দোলনকারীদের দিকে।এক পর্যায়ে সেখানে রণক্ষেত্রে রূপ নেয়।প্রায় আঁধাঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে।পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পশ্চিম খাবাসপুর এলাকায় গিয়ে ছত্রভঙ্গ করে দেয়।এরপর বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ এলাকায় ঢুকে পড়ে।সেখানেও তাঁদের বিক্ষোভ করতে দেখা গেছে।এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে।উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরে বিক্ষোভকারিরা পিছু হঠে যায়।আন্দোলনকারীরা বলছেন, তারা নিরস্ত্র ছিলেন।স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সামনে এগোনোর সময় প্রথমে আওয়ামী লীগের লোকেরা হামলা করে।এসময় তারা রাস্তার পাশে ইট-খোয়া দিয়ে তাদের প্রতিরোধ করেন।এসময় তারা পালিয়ে গেলে ভাঙ্গা রাস্তার মোড় হতে পুলিশ তাদের দিকে প্রথমে টিয়ারগ্যাস এবং পরে রাবার বুলেট ছুঁড়ে।এতে বেশ কয়েকজন আহত হন।আহতদের বিস্তারিত জানা যায়নি।তবে এতে সঞ্জয় ও রনি নামে দু’জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।এছাড়া ঘটনার ছবি তুলতে গিয়ে দৈনিক আজকের পত্রিকার ফরিদপুর প্রতিনিধি শ্রাবণ হাসান ও দৈনিক জবাবদিহি পত্রিকার জাকিব আহমেদ জ্যাক নামের দুই সাংবাদিকও আহত হন।এ বিষয়ে জানতে চাইলে আহত আন্দোলনকারী আহাদুজ্জামান রনি বলেন,শান্তিপূর্ণ মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থান করতে চাইলে,পুলিশ ও ছাত্রলীগ আমাদের উপরে গুলি বর্ষণ এবং ইটপাটকে নিক্ষেপ করে,এতে আমরা অনেকেই আহত হই।তিনি বলেন,এখন পর্যন্ত ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।এদিকে এ সংঘর্ষে আহত হয়েছেন আরেক সঞ্জয় বৈরাগী নামে এক নার্সিং শিক্ষার্থী।বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।তার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে কর্তব্যরত সিনিয়র নার্স আফসানা আফরোজ জানিয়েছেন।আহত এই শিক্ষার্থী বলেন, আমি বিক্ষোভে গিয়েছিলাম।মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে গেলে পুলিশের পাশ থেকে আওয়ামী লীগের লোকজন ইটপাটকেল মারতে শুরু করে।এরপরই পুলিশ মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে।আমার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে।এদিকে আন্দোলনকারীদের দিকে টিয়ারশেল ছুড়তে গিয়ে এক নারী পুলিশ নিজেই আহত হবার খবর পাওয়া যায়।এব্যাপারে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।তবে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, কয়েকজন আহত হয়েছে শুনেছি।আর কত রাউন্ড গুলি বা টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে তা এখনই বলতে পারছি না। পরে জানাতে পারবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page