২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতকানিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।(৩১ জুলাই) বুধবার বেলা ১২টায় সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করাহয়।উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী।উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ ৪ জনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়ছে। নির্বাচিতরা হলেন- উপজেলা পর্যায়ে সফল মাছ উৎপাদনকারী ইয়াছিন আরাফাত বাবুল, সফল পোনা উৎপাদনকারী হাবিবুর রহমান, সফল মাছ উৎপাদনকারী মোহাম্মদ মহসিন ও মো. এহেছানুল করিম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page