১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সারদেশে নাশকতাকারী সন্দেহে ৪ দিনে গ্রেপ্তার প্রায় ২৬৫৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সারাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত বা নাশকতাকারী সন্দেহে গত চারদিনে অন্তত ২ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১০০ জনকে।

এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায় অন্তত ১৩৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম ও অজ্ঞাতনামা ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

২৪টি মামলায় অভিযুক্তদের সংখ্যা উল্লেখ না করে শুধুমাত্র ‘অনেক অজ্ঞাত আসামি’ বলা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জনই ঢাকায় ছিলেন।

এ ছাড়া, চট্টগ্রামে ১০২, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে নয়, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ এবং গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার জানান, গতকাল রাজধানীর বেইলি রোড ও বসুন্ধরা এলাকা থেকে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দাবি করেন, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাদ ও কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলামকেও গতকাল রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের কার্যালয়ে অভিযান চালালেও তাকে সেখানে পাওয়া যায়নি।

ঢাকাসহ অন্যান্য জেলায় সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশের ২৮১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং থানা ও ফাঁড়িসহ ২৩৫টি পুলিশ স্থাপনায়  ভাঙচুর করা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল ঢাকায় গ্রেপ্তার ৫০৫ জনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাদের প্রায় সবাইকে জেলহাজতে পাঠানো হয়। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সোমবার পর্যন্ত তিন দিনে ৭৯৯ জনকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ গতকাল বলেছেন, ডিবি এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৫০ নেতাকে গ্রেপ্তার করেছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির বিভিন্ন শাখা এবং জামায়াত-শিবিরের একাংশের নেতাকর্মীরা বিটিভি ভবন, সেতু ভবন, ডেটা সেন্টার, মেট্রোরেল, পুলিশ ট্রাফিক বক্স এবং থানায় অগ্নিসংযোগ চালিয়েছে।

হারুন জানান, গতকাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে অন্য নেতাদের কাছে তার বার্তা পৌঁছে দিতেন।

ইত্তেফাক/এনএ সূত্র

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page