২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জে সাংবাদিক আজাদের বেপরোয়া চাদাঁবাজির প্রতিবাদে এলাকাবাসির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা সাংবাদিক হাবিব সারোয়ার আজাদের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে উপজেলাবাসীর আয়োজনে বাদাঘাট,তাহিরপুর,আনোয়ারপুর, ইসলামপুর,জঙ্গলবাড়ি ও বড়ছড়া বাজানেজ কয়েকটি স্থানে পৃথকভাবে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় বিক্ষুদ্ধ জনতা ঝাড়ু হাতে নিয়ে আজাদের নানা অপকর্ম তুলে ধরে স্লোগানে স্লোগানে প্রতিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য জাকির হোসেন,ব্যবসায়ী আফজাল হোসেন,সবুজ মিয়া, বাবলু দাস,আজহারুল ইসলাম,রিয়াদ হাসান,সাকিল মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক এবং মহান একটি মহান পেশা।কিন্তু এই পেশাকে পুঁজি করে সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ তাহিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।তাহিরপুর উপজেলার এমন কোন অপকর্ম নেই যার সাথে সে জড়িত না।ভারত সীমান্ত দিয়ে অবৈধ কয়লা,চিনি,মাদক,গাঁজা ও ইয়াবার ব্যবসাসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের গডফাদার হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বৈদ মিয়ার ছেলে সাংবাদিক আজাদ।সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের সমন্বয়ে তিনি একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তারসহ সীমান্ত এলাকার চোরাচালান ও মাদক ব্যবসার নিয়ন্ত্রন করতে শুরু করেন গত ১৫ বছর ধরে এবং তিনি ইতিমধ্যে অবৈধ পন্থায় বেশ কয়েক কোটি টাকার মালিক বনেছেন।আইনশৃঙ্খলা বাহিনীর কিছু উর্ধতন অসৎ কর্মকর্তার সাথে তাদের সমন্বয় থাকায় চোরাচালানকারী সম্রাটে পরিণত হয়েছেন তিনি।বিজিবি,জেলা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে সবার মাথার উপর ছড়ি ঘুরিয়ে নির্বিঘ্নে প্রতিরাতে কোটি কোটি টাকার অবৈধ পণ্য সীমান্তবর্তী ভারত থেকে দেশের মধ্যে নিয়ে আসছেন আজাদ বাহিনী।সাধারন মানুষ তার এসব কালো ব্যবসা ও অপকর্ম জানা স্বত্তেও ভয়ে মুখ খুলতে চায়না।এসব মাদক ব্যবসা,ভারতীয় চোরাই কয়লা, চুনাপাথর ও চিনির চোরাচালান করে গত কয়েক বছরে আজাদ কোটি কোটি টাকার মালিক বনে গেছে।আজাদের আন্ডার গ্রাউন্ডের এসব অপকর্ম নিয়ে কেউ মুখ খুলতে চাইলে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে এবং তাহিরপুর সার্কেল এসপি নাসির উদ্দিনের সহায়তায় মামলা দিয়ে হয়রানি করে বলে অভিযোগ মানববন্ধনে আসা ভূক্তভোগীদের।এছাড়াও হাবিব সারোয়ার আজাদ নিজেকে র‌্যাব, পুলিশ, বিজিবির সোর্স পরিচয় দিয়ে তার একান্ত সহযোগীদের নিয়ে সীমান্তরুআদালতে ও থানায় চাঁদাবাজি, চোরাচালান ও শিশু বলৎকারসহ একাধিক মামলা চলমান হয়েছে।শুধু তাই নয় “হাবিব সারোয়ার আজাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পোষ্টার পুরানো ও মূর্তি ভাংচুর মামলাও রয়েছে। তার অত্যাচারে এলাকার সর্বস্তরের মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এইসব অপকর্মের সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।তাহিরপুর সদর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বাবলু দাস তার বক্তব্যে বলেন, ২০২২ সালের ২৮শে অক্টোবর সীমান্ত এলাকায় ৫৮০০ মে.টন বাংলা কয়লা জব্দ করে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহিরপুর উপজেলা প্রশাসন।যার বাজার মূল্য ৯ কোটি টাকা। কিন্তু হাইকোর্টের ষ্টে অর্ডারের কারনে জব্দকৃত মালগুলির নিলাম স্থগিত হয়ে যায়।পরবর্তীতে হাইকোর্টের মামলা চলমান থাকাবস্থায় কলাগাও গ্রামের রউফ মিয়া,তোতা মিয়া এবং জঙ্গলবাড়ি গ্রামের আয়নাল হক ও সাইফুল ইসলামের সহায়তায় রাতের আধারে হাবিব সারোয়ার আজাদ এই জব্দকৃত কয়লাগুলো চুরি করে নিয়ে যায়।আমরা এর উপযুক্ত বিচার দাবী করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

You cannot copy content of this page