১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভুরুঙ্গামারীতে বৃষ্টির রাতে পরকীয়া করতে এসে আটক উত্তম মাধ্যম পেল বোনাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর রহমান কুড়িগ্রাম

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে পরকীয়া করতে জনতার হাতে আটক হয়েছে উপজেলার মইদাম বাজারের টেলিকম ব্যবসায়ী নুর মোহাম্মদ।উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৪নং ওয়ার্ড তালুকমসালডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যাক্তি নুর মোহাম্মদ ৪০, অত্র এলাকার মৃত আব্দুর রহমান এর পুত্র। সে পেশায় টেলিকম ব্যবসায়ী। এলাকাবাসী সুত্রে জানা যায় একই এলাকার মরহুম বাহাজ উদ্দিন এর পুত্র বাবলু মিয়ার স্ত্রী সুমী খাতুন(৩৫) এর সাথে দীর্ঘদীন ধরে অবৈধ সম্পর্ক চলে আসছে। বাবলু মিয়া কাজের সুবাদে ঢাকায় থাকে। প্রতিবেশী টেলিকম ব্যবসায়ী নুর মোহাম্মদ এর বিকাশে টাকা পাঠায় আর এই টাকা সুমী খাতুন কে দেওয়ার নাম করে প্রায়ই সেই বাড়িতে যাতায়াত করতো নুর মোহাম্মদ। এভাবেই তাদের মধ্যে গড়ে উঠে পরকীয়া প্রেমের গভীর সম্পর্ক। এর আগেও কয়েকবার এলাকাবাসী তাদেরকে শোধরানোর জন্য বলে। তবুও তারা থেমে থাকেনি। গতরাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঝর বৃষ্টি উপেক্ষা করে নুর মোহাম্মদ অনৈতিক কাজের উদ্দেশ্য সুমি খাতুনের ঘরে প্রবেশ করে। প্রতিবেশি আব্দুল হামিদ ঘটনা বুঝতে পেরে আশেপাশের কয়েকজন কে সাথে নিয়ে সুমি খাতুনের ঘরে প্রবেশ করে এবং সেখানে হাতেনাতে নুর মোহাম্মদ কে আটক করে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে উত্তম মাধ্যম দিয়ে দরি দিয়ে বেধে রাখে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল টিম সেখানে গিয়ে রাত ১.৩০ দিকে ভূরুঙ্গামারী থানা হাজতে নিয়ে আসে। প্রেমিকার স্বামী বাবলু মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে সে জানায় আমি কাজের জন্য বছরের বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করি আর এই সুযোগে নুর মোহাম্মদ আমার বউয়ের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িত হয়। আমি এর আগেও আমার স্ত্রীকে সতর্ক করেছিলাম, আমি এর সঠিক বিচার দাবি করছি, এই দুশ্চরিত্র স্ত্রীকে নিয়ে আমি আর সংসার করবো না। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে আজ শনিবার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page