১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

পরিত্যক্ত বিএস কোয়ার্টার থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত বিএস কোয়ার্টার থেকে অজ্ঞাত এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত বিএস কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী জানায়,অজ্ঞাত ওই ব্যক্তি একজন বাক প্রতিবন্ধী।সে প্রায় আড়াই বছর আগে বাগভান্ডার ক্যাম্পের মোড় এলাকায় আসে। তখন থেকে বিজিবি ক্যাম্প সংলগ্ন পরিত্যক্ত বিএস কোয়ার্টারটিতে সে থাকত।ইশারা-ইঙ্গিতে কেউ কোন কাজ করতে বললে সেটা করে দিত।যে যখন যেটা খেতে দিত সেই খাবারি খেতো।রাত হলে ওই পরিত্যক্ত বিএস কোয়ার্টারের ঘুমাত।মঙ্গলবার দুপুরে বিএস কোয়ার্টারের বারান্দায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠায় পুলিশ।মরদেহের মাথায় আঘাতের চিহ্ন (রক্তের দাগ) রয়েছে।স্থানীয় বাসিন্দা হাতেম আলী জানান, আমার বাড়িতে সব চাইতে বেশি খাওয়া দাওয়া করতো।সে বোবা ছিলো।তার কোনো শত্রু থাকার কথা না।ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃত ব্যক্তির মাথায় রক্তের দাগের চিহ্ন রয়েছে।রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বেড়িয়ে প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাতের কারণে হোচট খেয়ে সিড়িতে পড়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।একটি ইউডি মামলা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page