১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজিবপুরে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় আসামী সোলায়মান গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াই ডাঙ্গী কলেজপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ভিকটিম আশামনি ও তার স্বামী গত ২৪/০৫/২০২৪ ইং তারিখে বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে।কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা না করে ভিকটিমকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে এবং এই অবস্থায় গত ২৯/০৫/২০২৪ ইং তারিখে অনুমান ১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে।ফলে তার মামা আকবর হোসেন রাজিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ একটি অপমৃত্যু মামলা রজু করেন।পরবর্তীতে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও ভিকটিমের মৃত্যুর মূল রহস্য বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য আসলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলা রজু করেন। পরে রাজিবপুর থানার পুলিশ মূল আসামীসহ দুজনকে গ্রেফতার করেন।কিন্তু বাকী আসামিরা আত্মগোপন করে।উক্ত ঘটনাটি ইলেকট্রনিক,প্রিন্ট এবং অনলাইন ভিত্তিক মিডিয়ায় অধিকাংশ সংবাদ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার পর থেকে এজাহার নামীয় আসামিগণ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে আছে।এরই পরিপেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত ও বিশ্লেষণের মাধ্যমে RAB হেডকোয়ার্টার্স ইন্ট উইং,RAB-1,সিপিএসসি,গাজীপুর এবং RAB-14,সিপিসি-১,জামালপুর কোম্পানির যৌথ আভিযানিক দল ১৫/০৬/২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ২.৩০ মিনিটে জিএমপি গাজীপুর বাসন থানাধীন কড্ডা ইটাহাটা এলাকার জনৈক তমিজ উদ্দিন নিবাস এর সামনে হতে পলাতক আসামী সোলায়মান (২৯),পিতা-আবু সামা,সাং টাঙ্গালিয়া পাড়া,থানা-চর রাজিবপুর,জেলা -কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়।আসামির দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়,আসামি জয়নালর প্ররোচনায় এই ঘৃণ্য কাজটি করেন।উল্লেখ্য যে,অত্র মামলার ০১ ও ০৩ নং আসামী জেল-হাজতে আটক রয়েছে এবং ০২ নং আসামী শুক্কুর আলী কে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন। ধৃত আসামীকে চর রাজিবপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।রাজিবপুর উপজেলায় জেলা ডাক বাংলো হলরুমে প্রেস ব্রিফিং করেন ময়মনসিংহের RAB-14 এর অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুত জামান (বিপিএম সেবা),আরো উপস্থিত ছিলেন জামালপুর RAB-14 এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page