১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজীবপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল জব্দ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>> কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের ৫ টি গোডাউন সদৃশ দোকানঘর থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তানভীর আহমেদ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান এবং ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।সরকারি সিলযুক্ত পাটের বস্তা এবং প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করা হলেও চালের পরিমাণ নিশ্চিত করতে পারেননি এই দুই কর্মকর্তা।জব্দ চালের একটি সিজার লিস্ট এই প্রতিবেদকের হাতে এসেছে।ইউপি সচিব আতাউর রহমান মন্ডল,ট্যাগ অফিসার আবুল হোসেন এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য শাহ আলম স্বাক্ষরিত ওই তালিকায় দেখা গেছে দোকানঘর হতে জব্দকৃত ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে স্থানান্তর করা হয়েছে।আরও দুটি দোকানঘরে ১৫৭ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে।বৃহস্পতিবার পরিষদ চত্বরে চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার আবুল হোসেন জানান,পরিষদে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।ট্যাগ অফিসার পরিষদে পৌঁছার আগেই চাল বিতরণ শুরু করে মাসুদ নামে এক যুবক।একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েক বস্তা চাল আটক করে।খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালান।এসময় বাজারের গোডাউন সদৃশ কয়েকটি দোকানের তালা ভেঙ্গে ভেতর থেকে দুই শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়।ট্যাগ অফিসার বলেন, ‘যে চালগুলো উদ্ধার হয়েছে সেগুলোর কিছু সরকারি বস্তায় এবং কিছু প্লাস্টিকের বস্তায় ছিল।সেখান থেকে ১২২ বস্তা চাল উদ্ধার করে পরিষদের স্টোরে নেওয়া হয়েছে।আরও কিছু চালের বস্তা দোকানঘরে সিলগালা করে রাখা হয়েছে। তবে তার পরিমাণ আমার জানা নেই।’৪ নং ওয়ার্ড সদস্য শাহ আলম বলেন, ‘মোট ২৭৯ বস্তা চাল জব্দ করা হয়েছে।বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) আজ উপস্থিত ছিলেন না।তার চাচাতো ভাই মাসুদ চাল বিতরণ করছিলেন।’বিতরণের জন্য বরাদ্দকৃত চাল জব্দের বিষয়ে জানতে মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এর নাম্বারে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।মামলা হবে।যে বা যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় আনা হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page