১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার হুমকি।নিরাপত্তাহীনতায় থানায় জিডি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাপ্পি আহমেদ।ব্রাহ্মণবাড়িয়া>>> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলা তুলে নিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের এ ঘটনায় বৃহস্পতিবার জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেলিনা বেগম।হত্যার হুমকি দেওয়া ওই নেতার নাম মোহাম্মদ আলী চৌধুরী। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিনা বেগমের  অভিযোগ,আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তিনি আলহাজ্ব শাহ্আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বপালন করে আসছেন।তিনি বিদ্যালয়ে কমিটির দায়িত্ব নেয়ার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছেন।আর এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেছে ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার প্রকাশ মোবারক (৬০) এবং ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য হুমায়ুন মিয়া (৪০)।সেলিনা বেগম বলেন,আবুল বাশার প্রকাশ মোবারক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা কালীন তিনি স্কুলের টাকা আত্মসাৎ পূর্বক প্রতারণা করায় এ বিষয়ে আদালতে তিনি মামলা দায়ের করেন।যা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নিকট তদন্তাধীন।ওই মামলা দায়েরের পর থেকেই মোহাম্মদ আলী চৌধুরী ও মোবারকসহ অন্যরা মামলার বাদি প্রধান শিক্ষক সেলিনা বেগমকে বিভিন্ন ভাবে মামলা তুলে নিয়ে মামলা আপোষ মিমাংসা করার জন্য হুমকিধামকি দিতে থাকে।তাছাড়াও বিবাদীরা বিভিন্ন লোক দিয়েও মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রাখে।অভিযোগ সূত্রে জানাযায়,গত ২৬মে সকালে পৌরশহরের সড়কবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রধান শিক্ষক সেলিনা বেগমকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।এসময় মোহাম্মদ আলী চৌধুরী চরম ক্ষিপ্ত হয়ে বলেন,যেকোন মূল্যে তোমাকে মামলা তুলে নিতে হবে।আর যদি মামলা না ওঠানো হয় তাহলে ওই বিদ্যালয়ে কিভাবে চাকরি করা হয় তা তিনি দেখে নেবেন।এসময় তিনি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন সেলিনা বেগম।পরে জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।যদিও তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।তিনি বলেন,ওই প্রধান শিক্ষককের সঙ্গে আমার দেখা হয়নি দীর্ঘদিন,হুমকি দিবো কিভাবে?

বাপ্পি আহমেদ
২ জুন ২০২৪
মোবাইল: ০১৯১১৫৯৮৯০৭

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page