২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে টেন মিনিট স্কুলের স্পোকেন ইংলিশ কোর্স চালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সীতাকুন্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড কর্তৃক “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” শুরু হয়েছে। অদ্য ১৮/০৫/২০২৪ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড এর সার্বিক আয়োজনে, এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড এবং এ আয়োজনের মূল পরিকল্পনাকারী জনাব কে. এম. রফিকুল ইসলাম। অনলাইনে গুগল মিট এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুঞ্জারিন শহীদ।সমগ্র বাংলাদেশে উপজেলা লেভেলে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। উপজেলার ভবিষ্যৎ কর্ণধার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।ভবিষ্যতে সীতাকুণ্ড উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর এ অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম জন্য সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে থাকবে। প্রতিটি স্কুলে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না এবং প্রতিটি স্কুলের আইসিটি উপকরণের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) জনাব আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার জনাব আব্দুর রহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৫০০জন শিক্ষার্থী,সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ। কোর্সটির মাধ্যমে অত্র উপজেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ইংলিশ স্পিকিং শেখানো হবে। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। এ ধরণের উদ্যোগের ফলে ভবিষ্যত প্রজন্ম দেশকে নেতৃত্ব দানের ক্ষেত্রে সঠিক পথে এগিয় যাবে। উপজেলা নির্বাহী অফিসার জনাব কে. এম. রফিকুল ইসলাম এর এই দূরদর্শী সম্পন্ন চিন্তাভাবনা একটা উপজেলার ইংরেজি শিক্ষা ব্যবস্থাতে আমূল পরিবর্তন আনবে বলেই স্থানীয়দের বিশ্বাস।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page