১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রামে সাত বছর ধরে এগিয়ে মেয়েরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে।টানা ৭ বছর ধরে এগিয়ে আছে তারা।এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীও বেশি ছিল।এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন।এর মধ্যে ছাত্র ৬৩ হাজার ৭৭৯ জন ও ছাত্রী ৮১ হাজার ৯৭৪ জন।অবশ্য পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৩ হাজার ৩৫১ জন ছাত্র এবং ৮১ হাজার ৪৪৩ জন ছাত্রী।গতকাল প্রকাশিত ফলাফলে মোট ৫২ হাজার ৩৩২ জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৬৫ জন ছাত্রী পাস করেছে।এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ১৮ হাজার ৬৪৩ জন এবং ছাত্র ছিল ১৬ হাজার ৭৯০ জন।পাস করেছে ১৫ হাজার ৯০৮ জন ছাত্র এবং ১৭ হাজার ৫৮৪ জন ছাত্রী।জিপিএ–৫ পেয়েছে ১০৮২ জন ছাত্র এবং ১১৭৮ জন ছাত্রী।মানবিক বিভাগে মোট ৫১ হাজার ৩০১ শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ৩৫ হাজার ১১০ জন এবং ছাত্র ১৬ হাজার ১৯১ জন।পাস করেছে ১১ হাজার ২৫৬ জন ছাত্র এবং ২৬ হাজার ৩১৪ জন ছাত্রী।জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৬৯৬ জন ছাত্র এবং ১৬ হাজার ৮৯৮ জন ছাত্রী।ব্যবসা শিক্ষা বিভাগে মোট ৫৮ হাজার ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৩০ হাজার ৬শ জন এবং ছাত্রী ২৭ হাজার ৬৮৮ জন।এদের মধ্যে পাস করেছে ২৫ হাজার ১৫৮ জন ছাত্র এবং ২৩ হাজার ৮৬৭ জন ছাত্রী।জিপিএ–৫ পেয়েছে ১৫ হাজার ৭৯১ জন ছাত্র এবং ১৩ হাজার ৭৫১ জন ছাত্রী।মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৩ দশমিক ২১ শতাংশ ছাত্রী পাস করেছে।ছাত্র পাস করেছে ৮২.২৯ শতাংশ।অর্থাৎ ছাত্রদের চেয়ে ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রীরা।বিডিনিউজ জানায়, মাধ্যমিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গত ১২ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত এগিয়ে রয়েছে মেয়েরা।মাঝে ২০১৯ ও ২০২০ সালে ছাত্ররা পাসের ক্ষেত্রে কিছুটা এগিয়ে গেলেও পরবর্তী বছরগুলোতে ফের সাফল্য ধরে রাখে ছাত্রীরা।পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণও প্রতি বছর বাড়ছে।দেখা যায়,মূলত ২০১৭ সাল থেকেই চট্টগ্রাম বোর্ডে এগিয়ে যেতে শুরু করে ছাত্রীরা।২০১৭ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৯ শতাংশ।এর মধ্যে ছাত্রী ৮৪ শতাংশ,ছাত্র ৮৩ দশমিক ৯৮ শতাংশ।এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে সার্বিক ফলাফলে এগিয়ে ছিল ছাত্ররা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page