১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রামে আদালতের আদেশ প্রতিপালন না করায় সমাজসেবা উপপরিচালকে শোকজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> আদালতের আদেশ প্রতিপালন না করায় কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকোনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।একইসাথে আগামী ২৯ এপ্রিল (সোমবার) লিখিত ব্যাখ্যাসহ প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতের বিচারিক কাজে হস্তক্ষেপের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হয়।কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলামকে এ নিয়ে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন ২৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।কিন্তু ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল কিংবা সময় চেয়ে আবেদন দেননি উপপরিচালক।আদালতের আদেশ প্রতিপালন না করায় বৃহস্পতিবার উপপরিচালক রোকোনুল ইসলামকে শোকজ করা হয়।শোকজে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তার লিখিত ব্যাখ্যাসহ প্রতিবেদন আগামী ২৯ এপ্রিলের মধ্যে আদালতে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।বেঞ্চ সহকারী লিয়াকত আলী বলেন,আদেশের কপি সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে উপপরিচালক রোকোনুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page