৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রমজানে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ – স্বল্পমূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ভোক্তার নিকট পৌছে দিতে গত ১৭ মার্চ হতে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর উদ্যোগে জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে চট্ট্রগাম সিটি কর্পোরেশন এর বিভিন্ন স্থানে শুরু হয় ভ্রাম্যমান বিক্রয় কাযর্ক্রম।গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মো: তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ; জনাব নুরে আলম মিনা, বিপিএম(বার),পিপিএম, ডিআইজি,চট্টগ্রাম রেঞ্জ; জনাব ডাঃ মোঃ শাহিনুর আলম,পরিচালক (সম্প্রসারণ),প্রাণিসম্পদ অধিদপ্তর,চট্টগ্রাম এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ।পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাং সেলিম উদ্দিন গত ২ এপ্রিল ভ্রাম্যমাণ কাযক্রম পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।১৭ মার্চ হতে এ পর্যন্ত চলমান এই কার্যক্রমে মোট ১৬ টি স্থানে ৬৩৯৫ জন ভোক্তার নিকট ৬৫০ টাকা দরে প্রায় ৩৫০০ কেজি গরুর মাংস, ২৫০ টাকা কেজি দরে ২৫৯ কেজি ড্রেসড ব্রয়লার মাংস,১১০ টাকা ডজন হিসেবে ৪৩,০০০ ডিম এবং ৮০ টাকা লিটার দরে ২৩২৬ লিটার দুধ বিক্রয় করা হয়।ভোক্তাগণ সুলভ মূল্যে প্রাণিজ পণ্য পেয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারাবছর ব্যাপী এই কাযক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানান।আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,জেলা প্রশাসক,চট্টগ্রাম বলেন, রমযান মাসে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিল্প গ্রুপ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে একসাথে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসার দাবিদার। জেলা প্রশাসন,চট্টগ্রাম এবার আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছে এবং জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।ভর্তূকি মূল্যে প্রাণিজপণ্য সরবরাহের মাধ্যমে সার্বিক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর,চট্টগ্রাম’কে সহযোগিতা করেন বিভাগীয় ডেইরি ফার্মার্স এসোসিয়েশন,চট্টগ্রাম,বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি এসোসিয়েশন,নাহার এগ্রো,বারাকা ফার্মইয়ার্ড,গ্রীন হার্ভেস্ট এগ্রো চট্টগ্রাম ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page