২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

র‍্যাবের অভিযানে ডাকাতের অপহরণকৃত ৪ জন চিংড়ি ঘের প্রহরী উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দুর্ধষ অস্ত্রধারী ডাকাতদল কর্তৃক অপহরনকৃত ০৪ জন চিংড়ি ঘের প্রহরীকে কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালীর হেতালিয়া চিংড়ি ঘের এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ ০৮ এপ্রিল ২০২৪ রাত তিন ঘটিকার সময় খুটাখালীর হেতালিয়া চিংড়ি ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধারকৃত  রুহুল আমিন(৫৫), খুটাখালী ইউনিয়ন এলাকার নুরুল হকের ছেলে ৷নাছির উদ্দীন(৫০), একই এলাকার- মৃত আব্দুল করিমের ছেলে ৷দুদু মিয়া(৫২)একই উপজেলার- মৃত সৈয়দ আলীর ছেলে ৷মনোয়ার আলম মনু(৫২), একই ইউনিয়নের বাসিন্দা কক্সবাজার র‍্যাব -১৫ 
অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী আজ ১০ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,কক্সবাজার জেলায় বিশেষ করে চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন স্থানে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখল-বেদখল নিয়ে প্রতিনিয়তই দুই বা ততোধিক পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের সৃষ্টি হয়ে থাকে। এতে উভয় পক্ষের ঘের মালিক/দখলবাজরা ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করে থাকে। সৃষ্ট এ সকল সংঘর্ষের মাধ্যমে হতাহতের ঘটনার পাশাপাশি নির্মম হত্যাকান্ডের শিকার হচ্ছে অনেকেই, নিঃস্ব হচ্ছে তাদের পরিবার। সম্প্রতি জনৈক মং আলী র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পে অভিযোগ করেন যে, তার মালিকানাধীন ‘চকরিয়া থানার খুটাখালী ইউনিয়ন ০৩নং ওয়ার্ড এর হেতালিয়া পাড়ার দাগাদির ছড়াঘোনা মৎস প্রকল্পে’একটি ডাকাতদল চিংড়ি ঘের জোরপূর্বক দখল করে উক্ত ঘেরের অবৈধ দখল নিশ্চিতকরনসহ ঘেরে পাহারারত ব্যক্তিদেরকে মুক্তিপন আদায়ের লক্ষ্যে জোর করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। 
র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক দায়িত্বাধীন এলাকায় বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি চিংড়ি ঘের দখল-বেদখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ঘের কেন্দ্রিক অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, ভুক্তভোগী ঘের মালিকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ০৮ এপ্রিল ২০২৪ইং তারিখ অনুমান রাত ০৩.৪৫ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী ইউপির হেতালিয়া পাড়ার চিংড়ি ঘের অবৈধভাবে দখলকারী ডাকাতদলের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার লক্ষে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দিকবিদিক ছুটাছুটি করে অন্ধকার কৌশলে দ্রুত পালিয়ে যায় এবং র‌্যাবের আভিযানিক দল এলাকাবাসির সহায়তায় উল্লেখিত ভিকটিম ০৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিম রুহুল আমিন ডাকাত দল কর্তৃক আহত হওয়ায় তাকে স্থানীয় চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, সংঘবদ্ধ ডাকাত চক্রটির আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত ভিকটিমদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page