রচিয়তাঃ সাদেকুল ইসলাম
রচনাঃ ১৮ই রমজান ১৪৪৫ হিঃ
২৯/০৩/২০২৪খ্রিঃ
মদিনা আমার মনের ছবি
দেখবো কবে বলো?
সবাই মিলে নবীর টানে
ঐ মদিনায় চলো।।
নবী মোদের আছেন সেথায়
রওজা পাকে সুয়ে
ধন্য হবে মোদের জীবন
মদিনার ধুলো পেয়ে।।
মদিনা আমার মনের ছবি
দেখবো কবে বলো?
সবাই মিলে নবীর টানে
ঐ মদিনায় চলো।।
দরদ মাখা নবীর পরশ
মিলবে সেথায় গেলে
ভালবাসায় নবীর শানে
দরুদ দিব ঢেলে।
মদিনা আমার মনের ছবি
দেখবো কবে বলো?
সবাই মিলে নবীর টানে
ঐ মদিনায় চলো।।
রোজ হাশরে নবী বিনে
পাবে না কেউ নাজাত
আল্লাহর হুকুম,নবীর সুন্নত
মানলেই পাবো জান্নাত।
মদিনা আমার মনের ছবি
দেখবো কবে বলো?
সবাই মিলে নবীর টানে
ঐ মদিনায় চলো।।


মন্তব্য