৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনশুনানি অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জনগনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্য জৈন্তাপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ই মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত এই গনশুনানি অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গনশুনানিতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশি নাগরিকগণ আবেদন করেন।গনশুনানিতে ইউএনও মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন,প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় এই গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে।মানুষ তার বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সরকারি সকল সেবা সম্পর্কে ধারণা পেতে এই গনশুনানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।তিনি আরো বলেন,প্রসাশনের সকল সময় ব্যাস্ততম মূহুর্তে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়।এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা অনুপস্থিত থাকায় সেবা নিতে আসা সুবিধাভোগি কিংবা ভুক্তোভোগীদের বিড়ম্বনায় পড়তে হয়।এছাড়াও কোন কোন সময় উপজেলার গুরুত্বপূর্ণ কোন সরকারি কাজের চাপ থাকলে সেবা গ্রহিতাদের সময় দিতে কিছুটা বিলম্ব হয় যাতে করে অনেকের ভিতরে প্রশাসন কার্যক্রম নিয়ে নেতীবাচক ধারণা জন্মে।ইউএনও সাজেদুল ইসলাম আরো বলেন,বিশেষ কোন বড় প্রোগরাম না হলে এখন থেকে প্রতি বুধবার সকল নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি তাদের কথা শুনবেন এবং তা সমাধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি জানান।সেই সাথে এই গনশুনানির সুফল সম্পর্কে উপজেলার সাধারণ মানুষের নিকট তা প্রচার করতে গণমাধ্যমে কর্মীদের নিকট আহবান জানান।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ মহিলারা তাদের বিভিন্ন সমস্যার দরখাস্ত নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পেশ করে।তার মধ্য অন্যতম জন্ম নিবন্ধন সংশোধন, গৃহহীন পরিবারের ঘরের আবেদন,টিউবওয়েল সমস্যা,সেলাইমেশিন,ভূমি নামজারী সংক্রান্ত,স্কুলের ভবন নির্মাণ সংক্রান্ত, হতদরিদ্র পরিবারের জন্য ঘরের টিনের জন্য সহায়তা চেয়ে আবেদন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সব আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে এর সমাধানের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের হতদরিদ্র অটোচালকের মেয়ে কলেজপড়ুয়া ২য় বর্ষের ছাত্রী তার বই কিনতে অসামর্থ্যের কথা জানিয়ে আবেদন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম তাকে পুরো নতুন বইয়ের সেট কিনে দেন।এ সময় গনশুনানি চলাকালে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ,সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ) গৌতম চন্দ্র সূত্রধর,উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা তিষাণ আক্তার সহ গনশুনানিতে অংশ নেয়া আবেদনকারী ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন।
বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page