৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

চাটখিলে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে এক ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাহালুল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।তিনি অভিযোগ করে বলেন,’গতকাল সোমবার (৪ মার্চ) একটি রাজনৈতিক সভা চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম আকস্মিক ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অশালীন আচরণ করতে থাকেন।এছাড়াও আমাকে যেকোনো সময় তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দেন।সংবাদ সম্মেলনে মো. মেহেদী হাসান বাহালুল আরো বলেন, ‘আমি জনগণের নির্বাচিত চেয়ারম্যান।আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্যাহ বিএসসি এই ইউনিয়ন পরিষদের পরপর কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।এ ছাড়াও আমার বাবা দীর্ঘ ২৭ বছর পর্যায়ক্রমে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।আমিও আমার বাবার ন্যায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।আমি অত্যান্ত ব্যথিত ও ভীতসন্ত্রস্ত হয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি।’ আমি নাকি তাকে কোথায় দুর্নীতিবাজ বলেছি!গালাগালির সময় এরকমও কথা বলছে বলেও উপস্থিত সাংবাদিকদেরকে এই ইউপি চেয়ারম্যান জানান।তবে এখনো তিনি এই বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেননি।মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাহালুল ছাড়াও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জাফর ইসলামসহ মোহাম্মদপুর ইউপির মেম্বারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

You cannot copy content of this page