১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

এ ইউ ডব্লিউ বিশ্বের নারীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে -সমাজকল্যাণ মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

যখন আফগানিস্তানের নারীশিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছিলো ঠিক তখনি ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’(এ ইউ ডব্লিউ) চট্টগ্রাম সেই নারীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল।এ ইউ ডব্লিউ বিশ্বের নারীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।আজ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ ইউ ডব্লিউ) চট্টগ্রামের হোটেল রেডিসনে প্রথমবারের মতো মাস্টার অফ আর্টস ইন এডুকেশন এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি এসব কথা বলেন।ড. দীপু মনি বলেন,উন্নয়নশীল বিশ্বের কোটি কোটি মানুষ যাদের কাছে কোন বস্তুগত উত্তরাধিকার নেই,তেল কিংবা খনিজ সম্পদও নেই, শুধুমাত্র শরীর এবং মন তাদের নিরাপদ জীবন গড়তে অন্যতম সহযোগী হিসেবে কাজ করে।সুতরাং বর্তমানে শিক্ষাই আমাদের বড় আশা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ।তবে এটি অর্জন এত সহজ নয়।এর জন্য প্রয়োজন কঠোর অধ্যাবসায় ও ভালো প্রতিভা।এক্ষেত্রে নারীশিক্ষা বিকাশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ ইউ ডব্লিউ) প্রতিষ্ঠিত “মাস্টার অফ আর্টস ইন এডুকেশন” প্রোগ্রামটির ভ‚মিকা সত্যিই অতুলনীয়।সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন স্পিকার হিসেব দায়িত্ব পালন করেন আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের ডিন ও অধ্যাপক ক্রিস্টোফার মরফিউ।এছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. কামাল নাসের চৌধুরী, ব্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনের ইদান প্রাইজ ফাউন্ডেশনের ডিরেক্টর অফ পার্টনারশিপস এবং সোশ্যাল ইন্টারপ্রেনার ইন রেসিডেন্স ড. ক্রিস্টোফার থমাস অনুষ্ঠানে বক্তৃতা করেন।নারীশিক্ষার ক্ষেত্রে আফগানিস্তানে সংকটের তাৎক্ষণিক উদ্যোগে প্রতিষ্ঠিত এ ইউ ডবিøউ এর মাস্টার্স অফ আর্টস ইন এডুকেশন প্রোগ্রামটি শিক্ষাগত অগ্রগতির জন্য আশা এবং সুযোগের আলোকবর্তিকা হিসেবে বিকশিত হয়েছে।যারা এই মাইলফলকে র্পৌছানোর জন্য অসংখ্য বাধা অতিক্রম করেছে এ ইউ ডব্লিউ তাদের নিষ্ঠা এবং অধ্যবসায়কে স্বীকৃতি জানিয়েছে।মাস্টার অফ আর্টস ইন এডুকেশন এর প্রথম ব্যাচ ২১ জন গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেওয়া হয়।তাদের মধ্যে ১৯ জন আফগান এবং ২ জন বাংলাদেশী শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page