২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রামুতে মিয়ানমারের অবৈধ সিগারেট পাচারকালে ৫ চোরাকারবারি আটক: ৮ বস্তা সিগারেট জব্দ।। আটককৃত মুল হোতা সুজনকে ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকার মিশন।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের রামুতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় তাদের কাছ থকে বিভিন্ন ব্রান্ডের ৮ বস্তা মিয়ানমারের সিগারেট এবং পাচারকাজে ব্যবহৃত নোয়া গাড়ি জব্দ করা হয়।রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এস আই ইয়াসিনের নেতৃত্বে পুলিশ ফোর্স রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার -চট্টগ্রাম হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে নোহা গাড়িসহ চোরাই পথে পাচার করে আনা বিপুল পরিমাণ সিগারেটসহ চোরা কারবারিদের আটক করা হয়।আটককৃতরা হলো কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীর চর এলাকার (বর্তমানে ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি চেরাংঘাটা এলাকার) মৃত নুরুল আমিনের ছেলে সিন্ডিকেট প্রধান সাইফুর রহমান প্রকাশ সুজনসহ আরও ৪ জন।রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কোন অবস্থাতেই এসব পাচারকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।এঘটনায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে আনা অবৈধ সিগারেট মজুত করার অপরাধে সুজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রামু থানার এস আই ইয়াসিন।এদিকে পাচারকারী চক্রের মুল হোতা সুজনকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন এলাকার সুশীল সমাজ।উল্লেখ্য: পাচারকারী চক্রের মুল হোতা সুজন দীর্ঘদিন ধরে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও গরু পাচার করে আসছিলেন। ইতিপূর্বে সে বিপুল পরিমাণ চোরাই সিগারেটসহ রামু থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page