৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সুনামগঞ্জের সুরমা নদীতে বালু উত্তোলনে অবৈধ ড্রেজারের তান্ডব,গ্রামবাসি ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার শহরতলীর সুরমা নদীতে এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে চলছে অর্ধশতাধিক অবৈধ ড্রেজার (বোমা মেশিন)দিয়ে চলছে লাখ লাখ টাকার বালু উত্তোলনের মহোৎসব। ফলে নদী তীরবর্তী উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে গড়ে উঠা গুচ্ছগ্রাম,পুরান লক্ষণশ্রী,টুকের বাজার,লক্ষণশ্রী ইউনিয়নের জলিলপুর,শ্রীপুর,হবতপুর এবং বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের খাইয়ারগাঁও,আদাং ও মণিপুর হাটিসহপ্রায় ৫০টি গ্রামের মানুষ অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব ও শব্দে রাতের ঘুম হারামের পাশাপাশি স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের পড়াশুনা নষ্ট হলে ও প্রতিবাদ করার সাহস কারো নেই। ফলে এই নদী তীরবর্তী গ্রামগুলো ও আশপাশের বাজারের দোকানপাঠ ও ধর্মীয় স্থাপনা মসজিদ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে এবং বাকি অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম দেখা দিয়েছে।এ নিয়ে কুতুবপুর গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক বশির আহমদ এই অবৈধ ড্রেজাম মেশিন বন্ধের জন্য গত ২০ ও ২১ জানুয়ারী সুনামগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় মঙ্গলবার ভোরে ভূক্তভোগী গুচ্ছগ্রাম ও কুতুবপুর গ্রামবাসি মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুইগ্রামের নারীপূরুষ মিলে সুরমা নদীতে এসে অবৈধ ড্রেজারের তিন শ্রমিককে আটক করেন। আটককৃতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কুচগাঁও গ্রামের হারিছ মিয়ার ছেলে শফিক মিয়া(৩২),একই গ্রামের মজিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া(১৭) ও একই ইউনিয়নের আদাং গ্রামের আপ্তু মিয়ার ছেলে সুহেল মিয়া(১৮) । পরে কুতুবপুর গ্রামের বশির মিয়ার বাড়িতে তাদের ধরে এনে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।আটককৃতরা জানান,ড্রেজার পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কুচগাঁও গ্রামের রবি মিয়া,আদাং গ্রামের ড্রেজার মালিক মোঃ সবুজ জামান,সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামের মিনারুল ইসলাম,জাহাঙ্গীর নগর ইউনিয়নের উরাকান্দা গ্রামের রমজান মিয়াসহ আরো বেশ কয়েকজন প্রভাবশালীরা মিলে গত কয়েকমাস ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই এই সুরমা নদী ও ধোপাজান চলতি নদীতে অর্ধশতাধিক ড্রেজার (বোমা) মেশিন দিয়ে দিনদুপুরে রাতের আধাঁরে প্রতিরাতে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। তবে তারা ঐ সমস্ত নামাংঙ্কিত ব্যক্তিদের ড্রেজারে শ্রমিক হিসেবে দিনিমুজুরের কাজ করছেন পেঠের তাগিদে।এ ব্যাপারে কুতুবপুর গ্রামের সমাজসেবক মোঃ বশির মিয়া জানান,ঐ সমস্ত অবৈধ ড্রেজার ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় কোন নদী তীরবর্তী গ্রামের কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে প্রাণ মেরে ফেলার হুমকি ও দেয়া হয়। তিনি বলেন গত কয়েকমাস ধরে নদীতে এই অবৈধ এই ড্রেজার চালানোর ফলে তাদের বাড়িঘর হুমকির মুখে রয়েছে এগুলো দ্রুত বন্ধ করা না হলে ধর্মীয় স্থাপনাসহ সাধারন মানুষের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশংঙ্কা রয়েছে। তাই এই কাজের সাথে সংশ্লিষ্টদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টানমূলক শাস্তি প্রদানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,ওদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে আরো ৯টি ড্রেজার আটক করা হয়েছে বলেও জানান তিনি। ##

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page