২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

গণধর্ষণ মামলার প্রদান আসামি ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম র‍্যাবের জালে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও হতে ভোলা জেলার আলোচিত গণদর্শন মামলার প্রধান আসামি মামলা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে মোঃ সাগর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃ মোঃ সাগর (২০) ভোলা জেলার লালমোহন থানা চরভূতা গ্রামের মনির বাকলাই এর ছেলে ৷চট্টগ্রাম র‍্যাব ৭ সহকারী পরিচালক নুরুল আবছার মিডিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিত থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি দুপুর ১২ টায় জানা যায়৷ ভুক্তভোগীর পার্শ্ববর্তী গ্রামের বখাটে মোঃ সাগর ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় মোঃ সাগর ভিকটিমকে অপহরণের পরিকল্পনা করে। পরবর্তীতে গত ১২ জানুয়ারি ২০২৪ ইং মোঃ সাগর এবং তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে তার বসত বাড়ী হতে রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যাক্ত স্থানে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে পালিয়ে যায়। উক্ত গণধর্ষণের ঘটনায় ভিকটিম গত ২৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ভোলা বরাবর তিন জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত ভোলা জেলার লালমোহন থানা পুলিশ’কে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনায় লালমোহন থানা পুলিশ অভিযোগের বিষয়টি সরেজমিনে যাচাই পূর্বক প্রতিবেদন দাখিল করেন।পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে ভিকটিম বাদী হয়ে ভোলা জেলার লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০৭, তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ইং র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার মামলার ০১নং পলাতক আসামি মোঃ সাগর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্তা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাগর (২০) কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ০১নং পলাতক আসামি বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা জেলার লালমোহন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page