২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর হতে ০১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসনহ মাদক সম্রাট মো: রুবেল আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ

ইং ০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী-০৫.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরহরিশপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-১৫০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ রুবেল (২৬), পিতা-মোঃ হাসেন আলী, সাং-চরহরিশপুর (ডাক্তার হাজী এর টোলা), থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে গ্রেফতার করে।২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরহরিশপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২৬), পিতা-মোঃ হাসেন আলী এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানামাত্রই মোঃ রুবেল (২৬) এর বসত বাড়িতে র‌্যাবের গোয়েন্দা টিম গোপনে পায়ে হেঁটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে বাড়ির বাহির আঙ্গিনায় হতে ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।৩। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং অপর মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৫), পিতা-মৃত আরশাদ আলী, সাং-চরহরিশপুর (ডাক্তার হাজী এর টোলা), থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ সহ পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হইতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে শলা-পরামর্শক্রমে উক্ত আনারুল ইসলাম (৪৫) এর বসতবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় মজুদ রেখেছে। অনতিবিলম্বে র‌্যাবের টিম ধৃত ১নং আসামী ও সাক্ষীগণসহ উক্ত সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৫) এর বসতবাড়ীতে উপস্থিত হওয়া মাত্রই উক্ত মোঃ আনারুল ইসলাম (৪৫) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাঁশের চাটির ভিতর আঙ্গিনার বেড়া ভেঙ্গে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ আনারুল ইসলাম এর বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষে কাঠের চৌকির উপরে পুরাতন কাথা, কম্বল ও লেপের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।৪। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তার এবং পলাতক আসামীর বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও দখলে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও দখলে রেখে উল্লিখিত ঘটনাস্থলে মজুদ রেখে অবস্থান করছিল।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page