৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

খালের ওপর নির্মিত বহুতল ভবন ভাঙা শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক

প্রায় উধাও হতে যাওয়া একটি খাল উদ্ধারে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর লাভ লেনে স্মরণিকা ক্লাবের পাশ থেকে চাক্তাই খাল পর্যন্ত দুই কিলোমিটারেরও বেশি জামাল খান খালটির বেশির ভাগ অংশই ইতোমধ্যে দখল হয়ে গেছে। ২০ ফুট চওড়া খালটির কোথাও ৮ ফুট কোথাও ১০ ফুট জায়গা রয়েছে। বাকি অংশ বহুতল ভবনের পেটে ঢুকে গেছে। খালটির দুইপাড় জুড়ে অসংখ্য বহুতল ভবন রয়েছে। এরমধ্যে ১০ তলার উপরে ভবন রয়েছে ১৮টি। খাল উদ্ধারের অভিযান শুরুর খবর প্রকাশ হওয়ার পর থেকে প্রভাবশালীদের চাপে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশ্য, গতকাল সব চাপ উপেক্ষা করে সিডিএ খাল উদ্ধারের অভিযান পরিচালনা করে।জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গতকাল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪০টি বহুতল ভবনের দখলকৃত অংশ উচ্ছেদ করা হয়। এরমধ্যে বহু ভবনেরই নিচতলা ভেঙে দেয়া হয়েছে। উপরের দিকে ভবন মালিকেরা নিজ উদ্যোগে ভাঙার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে ১৬ তলা, ১০ তলা, ১২ তলা ভবনও রয়েছে। রয়েছে অনেকগুলো আবাসিক ফ্ল্যাট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রকল্প পরিচালক মঈনুদ্দিন, কাজী কাদের নেওয়াজ, দীপক বডুয়া, বিমান বডুয়া, তোফায়েল হোসেন, আবু জাফর পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।আগামী রোববার সকাল থেকে আবারো উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে উল্লেখ করে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দীন জানান, আমরা অনেকগুলো ভবন ভেঙে দিয়েছি। ১৬ তলা, ১২ তলা এবং ১০তলা ভবনের পাশাপাশি চার–পাঁচ তলা উচ্চতার ভবনও খালের উপর নির্মাণ করা হয়েছে। এসব ভবনের খাল দখল করে গড়ে তোলা অংশ ভেঙে ফেলা হবে। আজ আমরা ভাঙা শুরু করলে বাসিন্দাদের অনেকেই সময় প্রার্থনা করেন। তারা নিজেরাই ভবন ভেঙে খালের জায়গা খালি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যারা নিজেরা ভেঙে জায়গা পরিস্কার করে দেবেন তাদের আমরা কয়েকদিন সময় দেবো। তবে আগামী রোববারের মধ্যে যারা নিজ উদ্যোগে ভাঙার কাজ শুরু করবে না সেগুলো আমরা নিজেরাই ভেঙে দেবো।স্মরণিকা কমিউনিটি সেন্টারের পাশ থেকে জামালখান এবং সিরাজউদ্দৌলা রোড হয়ে চাক্তাই খালে যুক্ত হওয়া দুই কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের খালটি নগরীর জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই খালটির পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নগরীতে ৮১টি খাল ছিল। যেগুলো দখলের পর উধাও হয়ে গেছে। বর্তমানে খালের সংখ্যা ৫৭টি। জামালখান খালটিও দখল হয়ে গেছে বলে প্রকল্প পরিচালক মন্তব্য করেন।সিডিএর দায়িত্বশীল একটি সূত্র জানায়, জামালখান খালের দুপাড়ে অনেক প্রভাবশালীর বাড়ি ঘর এবং বড় বড় অট্টালিকা রয়েছে। গত কয়েকদিন ধরে এই উচ্ছেদ অভিযান থামানোর জন্য অতি প্রভাবশালীদের পক্ষ থেকে চাপ আসছিল। সিডিএ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সব চাপ উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page