১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নবীগঞ্জে তিন ছিনতাইকারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম , নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন জোৎস্না বেগম নামে জনৈক এক মহিলা। সে উপজেলার পানিউমদা গ্রামের বাসিন্দা। এ সময় স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে জোৎস্না বেগম স্থানীয় পূবালী ব্যাংক থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করে পিত্রালয় ইমানবাওই গ্রামে রওনা হন। তিনি ইমানবাওই গ্রামের নিকটবর্তী স্থানে গিয়ে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা গুলো নিয়ে যায়।এ সময় জোৎস্নার আর্তচিৎকারে গ্রাম থেকে ও আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে ৩ ছিনতাইকারীকে তাৎক্ষণিক ভাবে আটক করেন।আটককৃতরা হলো, সিলেটের কুতুয়ালি থানার মৃত চুনু মিয়ার পুত্র ইমতিয়াজ মিয়া (৩৫), সিলেট শাহপরান থানার মৃত আব্দুল মতিনের পুত্র সামছুল ইসলাম (৪০) ও হবিগঞ্জের উচাইল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আক্তার হোসেন (৪৪)।খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকাগুলো উদ্ধার করা হয়।এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ,ছিনকারীদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page