মিজানুর রহমান কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রাইবুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও একজন।সোমবার (১৫ জানুয়ারি) রাত্রি ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পায়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাইবুল ইসলাম নাগেশ্বরী উপজেলার নুন খাওয়ার ইউনিয়নের মাঝের চর এলাকার মোঃ উকিল আলীর ছেলে। তাদের নাগেশ্বরী ও দক্ষিণ ব্যাপারীর হাটে মধুবন মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি দোকান রয়েছে।স্থানীয়রা জানান, নিহত রাইবুল দক্ষিণ ব্যাপারীর হাটের আপন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পায়রাডাঙা পার হওয়ার পরেই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান রাইবুল। তার সাথে থাকা আরও একজন কাউন্টার মাস্টার এনাম নামের আরোহী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।নাগেশ্বরী থানার উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য