১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আলমপুরে ঘোড় দৌড়ে কয়েক লক্ষাধীক মানুষের ঢল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুলইসলাম হবিগঞ্জ প্রতিনিধি:-

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘ঘোড়া’ কবিতার কয়েকটি লাইন এ রকম, ‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে/প্রস্তরযুগের সব ঘোড়া যেন-এখনো ঘাসের লোভে চরে…।’ না, এ ঘোড়াগুলো মহীনের নয়, কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরেও তারা ঘাসের লোভে আসেনি। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং ও আকারের প্রায় ১৫/২০টি ঘোড়া মিলিত হয়েছিল এ ঘোড় দৌড়ে। এগুলো এসেছিল জয়-পরাজয়ের খেলায়। পৌষের কুয়াশামাখা শীতের দুপুর থেকে সন্ধা পর্যন্ত ঘোড়ার দৌড়ে দৌড়ে রঙ্গিন করে মাতিয়ে তুলেছে এই ঘোড়া ও ঘোড়সওয়ারের দল।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ঘৌড় দৌড় মাঠে সোমবার (১৫ জানুয়ারি) পোষ সংক্রান্তি উপলক্ষে শত শত বছরের পূর্ব থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই দ্বাবাহিকতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৩টি ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগীরা।সোমবার বিকেলে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। বিকাল বেলা মো: মছদ্দর আলীর সভাপতিত্বে

জিতেশ সূত্রধর ও রনজিত সূত্রধর এর যৌথ পরিচালনায় উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল। এছাড়াও উপস্থিত ছিলেন, মো: আমির হোসেন, ইউপি সদস্য মো সমসু মিয়া সাবেক ইউপি সদস্য অসিত রঞ্জন সূত্রধর, মোর্শেদ মিয়া, ইসলাম উদ্দিন, মনির মিয়া, সুব্রত দেব,আলাল মিয়া, আজাদ মিয়া, জামাল হোসেন, আলী হোসেন, হোসেন আলী, সিতার মিয়া, অবি সূত্রধর, ইসলাম উদ্দিন, মশোদ মিয়া, সূর্বদেব, হোসেন আলী, জামাল মিয়া, আলী হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। তবে, খেলা চলাকালীন সময়ে একটি ঘোড়া লাইনের বাহিরে গেয়ে উল্টো হয়ে পড়ে ঘোড়া পায়ে পচন্ড আগাতপ্রাপ্ত হয়।এ প্রতিযোগিতায় ১৫টি ঘোড়ার মধ্যে তিনটি করে দৌড় অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে চুনারুঘাটের সাজিদ মিয়ার সোনার মেডেল, আলমপুরের আলাল মিয়ার জয়রাজ দ্বিতীয় স্থান অর্জন করে, মিনাজপুর গ্রামের ময়নুল মিয়ার বীর সুলতান তৃতীয় স্থান অর্জন করে, চুনারুঘাটের ইলাছ মিয়ার আর্মি সেনা চতুর্থ স্থান অর্জন করে, আলমপুরের আবু ইউসুফের সিন্দবাদ পঞ্চম স্থান অর্জন করে, সর্দারপুরের নুর উদ্দিনের কালারাজা ৬ষ্ট স্থান অর্জন করে। ঘোড় দৌড় শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ঘোড় দৌড় দেখার জন্য নবীগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ, চুনারুঘাট সহ বিভিন্ন জেলা ও উপজেলা সহ গ্রামের কয়েক লক্ষাধীক মানুষের মিলন মেলায় পরিনত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page