২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাথারিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুইলাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি পৃথক প্রকল্পের সম্পন্ন করা কাজের দুইলাখ সত্তর হাজার টাকা আত্মসাত করেছেন মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইউপি সদস্যর লিখিত অভিযোগ দায়ের।মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এই অভিযোগটি দায়ের করেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান।অভিযোগ সুত্রে জানা যায়,২০২২-২৩ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাথারিয়া ইউনিয়নের চাল্লানি হাওরে প্রায় সাড়ে ২৩ লাখ টাকায় ফসল রক্ষা বাধেঁর কাজ পেয়ে ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান তিনি নিজে পিআইসি কমিটির সভাপতি হিসেবে কাজটি সম্পন্ন করলে ও গত প্রায় তিনমাস পূর্বে পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ অভিযোগকারী ইউপি সদস্য ও কমিটির সভাপতি মিজানুর রহমানের নিকট দুই লাখ টাকা চাদাঁ দাবি করেন তিনি চাদাঁ দিতে অস্বীকৃতি জানান। ঐ অর্থবছরেই ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় গৃহীত দক্ষিণ গাজীনগর এলজিএসপি রাস্তা হতে মৌ মোস্তাক আহমদের বাড়ির সামনা পর্যন্ত আরেকটি প্রকল্প রাস্তা সিসি দ্বারা পাকাকরণের জন্য দুই লাখ ২০ হাজার টাকার কাজ পাওয়ার পর চেয়ারম্যান আমাকে বলেন আমার নিজের পকেট হতে টাকা খরচ করে কাজটা সম্পন্ন করার জন্য এবং পরে চেয়ারম্যান বিলের টাকা উত্তোলন করে আমাকে টাকা দিবেন বলে আশ্বস্থ করেন। আমি সরল বিশ্বাসে চেয়ারম্যানের কথায় আশ্বস্থ হয়ে আমার পকেট হতে টাকা খরচ করে রাস্তা সিসি ঢালাইয়ের পাকাকরণের কাজটি সম্পন্ন করি এবং আমি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদের নিকট কাজের বিলে স্বাক্ষর করার পর চেয়ারম্যানের নিকট জমা দেয়ার পর চেয়ারম্যান সম্পূর্ণ টাকা উত্তোলন করে সবগুলো টাকা আত্মসাত করেন বলে তিনি অভিযোগপত্রে করেন। এই ইউপি সদস্য কাজের বিলের টাকার জন্য চেয়ারম্যানের নিকট বার বার ধরনা দিলেও টাকা দেই দিচ্ছি বলে চেয়ারম্যান সময় কালক্ষেপন করছেন।এছাড়া ও ২০২২ সালে কান্দিগাঁও গ্রামের খালে মাটি ভরাটের জন্য আরেকটি কাজের ৫০ হাজার টাকার কাজ পেয়ে তিনি কাজটি নিজের পকেটের টাকা দিয়ে সম্পন্ন করলে ও ঐ বিলের টাকাসহ দুটি প্রকল্পের মোট দুই লাখ সত্তর হাজার টাকা চেয়ারম্যান দু”দফায় উত্তোলন করে আত্মসাত করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার টাকা উদ্ধারসহ দোষী চেয়ারম্যানের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।এ ব্যাপারে অভিযোগকারী পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত মোঃ হাসিদ আলীর ছেলে ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,চেয়ারম্যান কর্তৃক তিনি তার কাজের বিলের আত্মসাতকৃত দুই লাখ সত্তর হাজার পাওনা টাকা উদ্ধারের পাশাপাশি এই দূর্নীতিবাজ চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এ ব্যাপারে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত কুমার সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

 

সুনামগঞ্জ প্রতিনিধি
১০.০১.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page