১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

প্রচার মিছিল জনসমুদ্রে পরিণত নৌকার পক্ষে মাঠে নামলো ১৪ দল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-২ আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে ভোটের মাঠে নেমেছে রাজশাহী ১৪ দল। এ লক্ষ্যে শনিবার বিকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে মহানগর আওয়ামী লীগ, মহানগর ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের হাজারো নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নৌকার পক্ষের প্রচার মিছিলে নেতৃত্ব দিয়েছেন রাজশাহী -২ আসনে নৌকার প্রার্থী, কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
পথসভায় দেয়া বক্তৃতায় নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নৌকার পক্ষে মাঠে নেমেছেন। ১৪ দলের নেতাকর্মীদের পদচারণায় আজকের প্রচার মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মিছিল প্রমাণ করে, অতিতের যেকোনো সময়ের তুলনায় ১৪ দল এখানে অত্যন্ত শক্তিশালী। আমরা প্রমাণ করতে পেরেছি, রাজশাহীর মানুষ জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গেই আছে। প্রতিটি পাড়া মহল্লায় ১৪ দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা উপলব্ধি করতে পারছি চতুর্থবারের মতো এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।
নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা প্রতীকের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, মহানগর আওয়ামী লীগ তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শেখ হাসিনার মনোনীত প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহী শহরের উন্নয়নে যে অভূতপূর্ব অবদান রেখেছেন; তা অস্বীকারের কোন সুযোগ নেই। আমরা উন্নয়নের পক্ষে, জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে নগর আওয়ামী লীগসহ ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সহ-সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির ইকবাল, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, মনোয়ার হোসেন সেলিম, জেষ্ঠ আইনজীবী সুশান্ত দাশ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন, মহানগর ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক বিজয় সরকার প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page