২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে শারীরিকভাবে লাঞ্চিত বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজনের হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আল-আমিন হোসেন , রাজশাহীঃ

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতিপরিষদ সভাপতি সাইদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে বাঘার বঙ্গবন্ধু চত্বরে তিনি এ হামলার শিকার হন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত সমাবেশে হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়।শাহরিয়ার আলমের লোকজন হুমকি দিয়ে বলতে থাকেন এখানে শাহরিয়ার ছাড়া কারো পক্ষে প্রচারণা চালানো যাবে না। তারা প্রচার গাড়িতেও হামলা চালায়। পোস্টার ছিড়ে ফেলে ও প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানকে শারীরিকভাবে আঘাত করে। তাদের হামলার ফলে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের একটি দল আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বাঘা চারঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা রাহেনুল হকের সমর্থনে গত দুদিন ধরে চারঘাট বাঘা এলাকায় প্রচারণায় অংশ নিচ্ছে। প্রচারণার অংশ হিসেবে আজ বিকাল সোয়া চারটার দিকে বাঘা বঙ্গবন্ধু চত্বর এলাকায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সমাবেশ চলছিল।সমাবেশে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম উদ-দৌলা, রাজশাহী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সন্ত্রাসী বাহিনী সমাবেশে হামলা চালায়।বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ বিকেল সাড়ে পাঁচটায় চারঘাট বাজার এলাকায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সমাবেশ থেকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানানো হয়। একই সাথে বাঘা চারঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রাহানকে কাঁচি পতীকে ভোট দেয়ার আহবান জানানো হয়। সমাবেশে বক্তারা সন্ত্রাসের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আসলাম উদ-দৌলা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।এদিকে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এক বিবৃতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। একই সাথে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page