১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

দুর্গাপুরে নৌকার প্রার্থীর সুনাম ক্ষুন্নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নিজ ভোট ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী-৫ (দুর্গাপুর- পুঠিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী মাঠে সুনাম ক্ষুন্ন করতে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানের সমর্থকরা নিজ নির্বাচনী ভোট ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা নির্বাচনী এজেন্ট আব্দুস সামাদ বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানা ও নির্বাচন অনুসন্ধানী টিমের চেয়ারম্যান এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানসহ তার সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমানের বিক্ষুব্ধ সমর্থকরা নিজেদের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের মধ্যে ভীতুতা ও আতঙ্ক সৃষ্টি হয়। এতে এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলেও দাবি করেন নৌকার নির্বাচনী এজেন্ট আব্দুস সামাদ।ভুক্তভোগী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন,রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ঈগল প্রতীকের নামে মিছিল বের করে।কিন্তু এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিলে আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে নির্বাচনী মাঠে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। এমনকি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিজের নির্বাচনী ক্যাম্পে ককটেল হামলা চালায়। এ সময় তিনি আরো বলেন, দুর্গাপুরে নৌকার গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা ঈর্ষান্বিত হয়েই এমন ঘটনা ঘটাচ্ছে। গত বুধবারে তারা দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমি আমার নেতাকর্মীদের দেশের শান্তিপূর্ণ নির্বাচনকে সফল করতে সহনশীল ও ধৈর্যের সহিত সাধারণ ভোটারদের পাশে থেকে উৎসাহ জোগাতে বলেছি।উপজেলা আওয়ামী লীগের সাভাপতি ফিরোজ মান্নান বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিল বের করে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের নির্বাচনী ক্যাম্পের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ করেন। এঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, থানায় ১১ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা নির্বাচন অনুসন্ধানী টিম তদন্তের কাজ শুরু করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page