১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

বাগমারায় নৌকার প্রার্থীর প্রচারে বাধা, মাইক ভাঙচুরের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনি প্রচারে বাধা, নৌকা সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলা ও মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগমারার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া এলাকায় মাদ্রাসা মাঠে স্বতন্ত্র প্রার্থী লোকজন এই ঘটনা ঘটে।নৌকার প্রার্থীর সমর্থকদের অভিযোগ, বুধবার বিকেলে মহিলা নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগে বের হন রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের স্ত্রী খন্দকার শায়লা পারভিন। পায়ে হেটে সভাস্থলে যাওয়ার সময় বাগমারার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া এলাকায় মাদ্রাসা মাঠে পৌঁছালে তাঁর নির্বাচনি প্রচারে বাধা দেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের কর্মী-সমর্থকরা। তার সঙ্গে থাকা নৌকা প্রতীকের সমর্থকরা এগিয়ে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আল আমিন বিশ্বাস আলাল, হেলাল উদ্দিন মেম্বার ও জয়নালের নেতৃত্বে ১০/১২ জন তাদের ওপর হামলা চালায়।এতে নৌকার সমর্থক যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন আহত হন। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থীর প্রচার মাইকও ভাঙচুর করে। সংবাদ সংবাদ সংগ্রহ করতে গেলে একটি জাতীয় দৈনিকের বাগমারা প্রতিনিধি সিদ্দিকের মাথায় আঘাত করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে তার মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্ত্রী ভুক্তভোগী খন্দকার শায়লা পারভিন বলেন, ‘নারীদের নিয়ে পথসভা করতে গেলে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। হামলাকারীদের মধ্যে আলামিন বিশ্বাস আলাল সর্বহারা নেতা আর্ট বাবুর বন্ধু। নৌকা থেকে ছিটকে পড়া এমপি এনামুল ভোট বাঞ্ছালের লক্ষ্যে সর্বহারা, সন্ত্রাসী ও বহিরাগতদের নিয়ে বাগমারায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।’
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে তাঁর স্ত্রী এবং স্বতন্ত্র প্রার্থী নিজেই বুধবার বিকালে একই এলাকায় গণসংযোগ করে। নৌকার প্রার্থীর পক্ষের গণসংযোগে হামলা হয়েছে এমন খবর পেয়ে হাটগাঙ্গপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। হামলার একটি মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page