১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

নিজের প্রচারণা নিজেই করছেন এমপি প্রার্থী আব্দুল হাই মাষ্টার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান নিজস্ব প্রতিবেদক

ভোট আসলেই মাথা যেন খারাপ হয়ে যায় আব্দুল হাই মাষ্টারের। কোন নির্বাচনই তিনি বাদ দেন না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত করেছেন। এর মধ্যে একবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই এবার তার স্বপ্ন জাতীয় সংসদ সদস্য হওয়ার। এলাকার লোকজন তাকে ‘ভোটপাগল আব্দুল হাই মাস্টার’ বলেই ডাকেন।স্বপ্ন বাস্তবায়ন করতে ভোট পাগল আব্দুল হাই মাষ্টার আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকা ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রাথী হয়েছেন, নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম -১ আসন। এই দুটি উপজেলার প্রতিটি গ্রামগঞ্জ ও হাট-বাজারে আব্দুল হাই মাষ্টার সংসদ সদস্য পদে ভোট প্রার্থনা করে বাইসাইকেলে চড়ে নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে হ্যান্ডমাইকে ভোট চাইছেন তিনি।তার বাইসাইকেলে লাগানো থাকছে বিভিন্ন রংগের কৃত্রিম গোলাপ ফুল, ঝুলানো থাকছে একটি কাপড়ের ব্যাগ, তার ভিতরে থাকছে কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র। নির্বাচনী প্রচার করতে গিয়ে যেখানে রাত হচ্ছে সেখানেই কোনো বাড়িতে রাত্রিযাপন করছেন। পরদিন সেখান থেকে আবার প্রচারণা শুরু করছেন। এভাবেই ব্যস্ত সময় পার করছেন তিনি।জানা গেছে, তিনি চারবার ইউপি চেয়ারম্যান পদে, চারবার উপজেলা চেয়ারম্যান পদে এবং চারবার জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করেছেন। এর মধ্যে একবার তিনি বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০০৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। এ সময় স্থানীয় জনসাধারণ নগদ টাকা, বাড়ি বাড়ি চাল ও মুড়ি তুলে তাকে সহায়তা করেছিলেন।উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর তিনি বেশিরভাগ সময় ড্রেন পরিষ্কার ও রাস্তা-ঘাট ঝাড়ু দিয়ে মানুষের আলোচনায় এসেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার স্কুলশিক্ষক ছিলেন। গত বছরের অক্টোবর মাসে তিনি উপজেলার চর-ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন।গত সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কলেজ মোড়ে নির্বাচনী প্রচারণার সময় কথা হয় আব্দুল হাই মাষ্টারের সাথে। তিনি বলেন, সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসাবে জাতীয় সংসদের ২৫ (কুড়িগ্রাম-১) আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা) প্রতিদ্বন্দিতা করেছি।
এবারও জাকের পার্টির প্রার্থী হিসাবে গোলাপ ফুল মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনে আমি শেষ পর্যন্ত লড়ে যাব কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। চেয়ারম্যান হয়েছি উপজেলা চেয়ারম্যানও হয়েছি। বাকি আছে জাতীয় সংসদ সদস্য হওয়ার। গত এক বছর থেকে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছি এবং প্রতিটি এলাকায় জনগণের বিপুল সাড়াও পাচ্ছি। আমি বুঝতে পারছি, আল্লাহ্ আমার ইচ্ছা পূরণ করবে এবং আমাকে এমপি বানাবে। আমি এমপি নির্বাচিত হলে দুধকুমার নদের পাড়ে একটি নদীর বন্দর স্থাপন, মাধ্যমিক শিক্ষকদের এককালীন পেনশন ব্যাবস্থা সহজীকরন, নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাশের চেষ্টা করব ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page