১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শুক্রবারে কুড়িগ্রাম-লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান নিজস্ব প্রতিবেদক

রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের অপটিক্যাল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্যাবল মেরামত কাজের জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি, রংপুর অনুশাখার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির জিএমডি রংপুরের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের ওপর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় উল্লিখিত সঞ্চালন লাইন দুটি শাটডাউন থাকবে। এ জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব গ্রাহক উল্লিখিত সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবেন।প্রসঙ্গত, সঞ্চালন টাওয়ারের ওপর ওপিজিডব্লিউ হলো অপটিক্যাল ফাইবার কম্পোজিট গ্রাউন্ড ওয়্যার, যা ওভারহেড পাওয়ার লাইনে ব্যবহৃত হয়। এ ধরনের ক্যাবলে গ্রাউন্ডিং এবং ক‌মিউ‌নি‌‌কেশন ফাংশন একত্রে ব্যবহৃত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page