১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

৬ শতাধিক ছাত্রছাত্রীর অংশ গ্রহনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম নগরের মেধাবৃত্তি পরিক্ষা’২৩ সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

প্রায় সাড়ে ৬ শতাধিক ছাত্রছাত্রীর অংশ গ্রহনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম নগর অঞ্চলের মেধাবৃত্তি’২৩ ইং পরিক্ষা সুন্দর আয়োজন সৃশৃংখল ব্যবস্থাপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নেতৃবৃন্দের নান্দনিক এ আয়োজনে কোমলমতি ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও দারুন খুশি হয়েছে।০৯ ডিসেম্বর’২৩ ইং শনিবার সকাল ১০ টার সময় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষায় চট্টগ্রাম নগরীর স্বনামধন্য প্রায় দেড় ডজন কিন্ডার গার্টেন স্কুলের জুনিয়র ওয়ান থেকে অষ্ঠম শ্রেনীর প্রায় সাড়ে ৬ শত ছাত্রছাত্রী অংশ গ্রহন করেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা তাদের কোমলমতি শিশুদের নিয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হলে দারুন উৎসবমুখর এক পরিবেশের সৃষ্ঠি হয়। সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক খুলশী চাইল্ড কেয়ার গ্রামার স্কুলের প্রিন্সিপ্যাল লায়ন লুবনা রহমান সূমি’র সঞ্চালনায় সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ট্যালেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচীব বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক কবি কামরুল ইসলাম প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে পরিক্ষা কার্যক্রম সার্বক্ষনিক তদারকি করেন। অথিতি ভিজিটর হিসাবে উপস্থিত থেকে পরিক্ষা কার্যক্রম পর্যবেক্ষন করেন, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম।

এসময় সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহঃ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এম এ মতিন ও নুরুল পাশা, অর্থ সম্পাদক নুরুল পাশা, প্রচার সম্পাদক সুপলাল বড়ুয়া, সাহিত্য সম্পাদক অর্পন বড়ুয়া।প্রধান অথিতির অনুভুতি ব্যক্ত করে লেখক ও সাংবাদিক মোহাস্মদ কামরুল ইসলাম কিন্ডার গার্টেন স্কুল পরিচালনায় সরকার যে কঠিন নীতিমালা প্রনয়ন করছে ৫০ লক্ষাধিক ছাত্রছাত্রী এবং হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জিবন-জীবিকার কথা চিন্তা করে সে কঠিন নীতিমালা আরো সহজীকরনের আহ্বান জানান।পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতামত ব্যক্ত করে বলেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের নগর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পরিক্ষায় মনযোগ সত্যিই প্রশংসনীয়। এসোসিয়েশন নেতৃবৃন্দের সুন্দর ও সুশংখল ব্যবস্থাপনা ও তদারকি ছিল দৃষ্ঠান্তমুলক। তিনি আগামীতেও সার্বিক সহযোগিতার আশ্বাষ প্রদান করেন।সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম, সফলভাবে মেধাবৃত্তি’২০২৩ সম্পন্ন করতে পলোগ্রাউন্ড স্কুল কতৃপক্ষ, ছাত্রছাত্রীদের অভিভাবক ও অংশগ্রহনকারী বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান।সাধারন সম্পাদক লায়ন লুবনা হুমায়ন সুমী বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় স্কুলগুলোর ছাত্রছাত্রীদের উৎসাহ-উদ্দিপনা ও আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করে সকল অভিভাবকদের ধন্যবাদ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page