২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

বাগমারায় নৌকার বিজয় সুনিশ্চিত-আবুল কালাম আজাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। বাগমারায় এবার নৌকার বিজয় নিশ্চিত।সরকার গত ১৫ বছরে দেশে উল্লেখযোগ্য পরিবর্তনসহ যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাখাতে সরকারের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আর এ নির্বাচনে বিজয় মানেই শেখ হাসিনার বিজয়।৪ ডিসেম্বর (সোমবার) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।এ সময় তিনি আরো বলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

অপেক্ষমাণ রাখা হয়েছে- এনপিপি প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্নাহ, বিএনএফ প্রার্থী মতিউর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিকের মনোনয়নপত্র। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক (বর্তমান এমপি), বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।বাগমারাবাসী এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের আইকনিক এমপি চায়। বাগমারার তৃণমূল আ’লীগ এবার একজোটে নৌকার পক্ষে কাজ করছেন। বাগমারাবাসী তাঁদের ভাগ্য পরিবর্তনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করছেন। ইতোমধ্যে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন জনপ্রিয় ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।

একান্ত সাক্ষাৎকারে আবুল কালাম আজাদ বলেন, বাগমারাবাসী আর লজ্জিত হতে চায় না। তাঁরা সরকারের উন্নয়নের সফর সঙ্গী হতে এবার একযোগে নৌকার পক্ষে কাজ করছেন। কোনো অপশক্তি নৌকার জয় ঠেকাতে পারবে না। গুটিকয়েক এন্টি আ’লীগ আর জামায়াত-বিএনপির শক্তি নিয়ে একটি চক্র মাঠে কাজ করছে। তাতে নৌকার জয় ঠেকানো যাবে না। বাগমারাবাসী জেনে গেছে নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে পরিবর্তন। গত ২৬ নভেম্বর বাগমারায় নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন বাগমারাবাসী সানন্দে গ্রহণ করেছেন। বাগমারাবাসী দীর্ঘদিন ধরে তৃণমূল আ’লীগের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। এবার সেখান থেকে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর মধ্যে বিচক্ষণ মনোনয়ন বোর্ড আমাকে নির্বাচিত করে নৌকার মাঝি করেছেন। এতে বাগমারা তৃণমূল আ’লীগ আমাকে আনন্দ উচ্ছাসের মাধ্যমে গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৯০ ভাগ আ’লীগ আমাদের পক্ষে কাজ শুরু করেছে। বাকীরাও আস্তে আস্তে আসা শুরু করছে। এবার বাগমারায় নৌকা বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাগমারা থেকে নৌকা উপহার দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page