৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বলেছেন, সারা বিশ্বে নতুন প্রযুক্তি উদ্ভাবনের শুরুতে একটা ভয় বা দ্বিধাদ্ব›দ্ব কাজ করে, বাংলাদেশও তার বাইরে নয়। প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি নাগরিককে কাজ করে যেতে হবে।তিনি আজ কক্সবাজারে হিলডাউন সার্কিট হাউজের সভাকক্ষে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে কর্মশালা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম, কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার জেলা তথ্য অফিসের সহযোগিতায় তথ্য অধিদফতর এই কর্মশালার আয়োজন করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাকিল আহমেদ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

করোনাকালসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রদানে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, বিশ্বে এমন ঘটনা বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার অনেক দৃষ্টান্তের মধ্যে এটি অন্যতম।সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি ডাটাবেজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাঁদের পেশাভিত্তিক চাহিদা, যোগ্যতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে এই ডাটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এটি সমন্বয় করছে।শাহেনুর মিয়া বলেন, দেশের জনগণ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। গণমাধ্যমকর্মীরা এই ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের খবর সারা দেশে পৌঁছে দিতে পারছেন।এসময় তিনি গণমাধ্যম বিকাশ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকল্পে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদেরকে অবহিত করেন।দিনব্যাপী এই কর্মশালায় আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম, কক্সবাজার জেলা তথ্য অফিসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগগ্রহণ করেন।প্রধান তথ্য অফিসার পরে হিলটাউন সার্কিট হাউসে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রæতি ও তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page