২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা ১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে বাঁশখালীর তরুণী নিহত বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

অবশেষে বিয়ে করলেন সেই বর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )

নেত্রকোনা: কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া সেই বর এবার যৌতুক ছাড়াই বিয়ে করলেন। গত শুক্রবার রাতে এ বিয়ে কাজ সম্পন্ন হয়। বরের নাম হাসেন মিয়া (২৫)। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পার্শ্ববতী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছিলেন।

খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল এসময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।পরে এ নিয়ে শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদি হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি।কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page