১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকাকে মারধর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকাকে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার মাঝারদিয়া ইউপির কাগদি-স্বজ্জনকান্দা এলাকায় শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম হাফিজুর মোল্যা (৪৫), সে স্থানীয় চানমিয়া মোল্যার পুত্র এবং দুই পুত্র সন্তানের জনক।
জানা যায়, প্রায় তিন বছর যাবত হাফিজুরের সাথে ৩০ বছর বয়সী দুই সন্তানের জননী ঐ তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিভিন্ন সময়ে ঐ তরুনীর সাথে হাফিজুর শারিরীক সম্পর্ক স্থাপন করে। ৩০নভেম্বর বৃহস্পতিবার রাতে হাফিজুর ঐ তরুণীর সাথে দেখা করে বাড়িতে যেতে বলে, বাড়িতে গেলে বিয়ে করবে বলে কথা দেয়। শুক্রবার সকালে তরুনী হাফিজুরের বাড়িতে গেলে, হাফিজুর, তার চাচা ছিরু মোল্যা ও পরিবারের সদস্যরা ঐ তরুণীকে মারধর করে এবং বটি দিয়ে কোপ দেয়।

হাফিজুরের এহেন কর্মকান্ডে তার স্ত্রী প্রায় ৫/৬ মাস যাবত বাবার বাড়িতে থাকেন। গত পরশুদিন তিনি স্বামীর বাড়িতে আসছেন বলেও জানা যায়।ঐ তরুনী সাংবাদিকদের বলেন, প্রায় তিন বছর হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের কথা ও বিভিন্ন লোভ লালসা দিয়ে ও আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। ওর জন্য আমার ঘর-সংসার, জীবন-যৌবন সব শেষ। ও আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। হাফিজুর বাড়িতে না থাকায় তার মা জানায়, ঐ তরুণীর সাথে আমার ছেলের কোন সম্পর্ক নাই, মারধরের কথা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।এই বিষয়ে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন মাতুব্বর বলেন, বিষয়টি আমি বিষয়টি মাত্রই জানতে পারলাম। দেখি কি করা যায়।সালথা থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদিক বলেন, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাই নাই। অভিযোগ প্রাপ্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page