২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অলিম্পিক পদকের ভেতরে আসলে কতটুকু সোনা থাকে? বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, যাত্রা ডিসেম্বরে গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে উল্লসিত ছিলেন হেনরি কিসিঞ্জার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এদিন ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সেনা সামরিক অভ্যুত্থান ঘটায় এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। এ হত্যাকাণ্ডের খবরে উল্লসিত হয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।বঙ্গবন্ধু হত্যার পর ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন। ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে বিদেশিদের মধ্যে তার নাম উল্লেখযোগ্যভাবে রয়েছে।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় ২০ আগস্ট খন্দকার মোশতাককে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

প্রতিহিংসাপরায়ণ কিসিঞ্জার এতটাই উল্লসিত হন যে, তিনি বলেন- ‘মোশতাক সরকারকে স্বীকৃতি দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি।’ এ হত্যাকাণ্ডে জড়িতদের প্রতিও সহানুভূতিও দেখান তিনি। এক বার্তায় তিনি বলেন, ‘স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের কাছে বার্তা পৌঁছানো, যাতে তারা ভরসা পায় যে আমরা তাদের চাহিদার প্রতি সহানুভূতিশীল থাকব। তাদের স্বীকৃতি দেব।’

এ দিন সকাল ৮টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার স্টাফ সভায় বসেন। এ সময় তিনি ঢাকার খবর জানার জন্য বৈঠকের শুরুতেই বলেন, ‘আমরা এখন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলব।’ সভায় বাংলাদেশের ঘটনাবলি সম্পর্কে নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন বলেন, ‘এটা হচ্ছে সুপরিকল্পিত ও নিখুঁতভাবে বাস্তবায়ন করা অভ্যুত্থান।’ তখন কিসিঞ্জার জানতে চান যে ‘মুজিবুর কি জীবিত না মৃত?’ আথারটন বলেন, ‘মুজিব মৃত। তার অনেক ঘনিষ্ঠসহ পরিবারের কজন সদস্য, ভাই, ভাগনে নিহত হয়েছেন।’ কিসিঞ্জার সভায় বসার আগেও এ ব্যাপারে খোঁজখবর নেন।সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাবেক স্টাফ অ্যাসিস্ট্যান্ট রজার মরিস এক সাক্ষাৎকারে শেখ মুজিবের প্রতি তার তীব্র ঘৃণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘কিসিঞ্জারের বিদেশি শত্রুর তালিকায় ৩ জন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছেন- আলেন্দে, থিউ ও মুজিব।’কিসিঞ্জারের সাবেক স্টাফ অ্যাসিস্ট্যান্ট বলেন, ‘মুজিব ক্ষমতায় আসেন সব কিছু অগ্রাহ্য করে। আমেরিকা ও তার অনুগ্রহভাজন পাকিস্তানকে সত্যিকারভাবে পরাজিত করে এবং মুজিবের বিজয় ছিল আমেরিকার শাসকবর্গের পক্ষে অত্যন্ত বিব্রতকর।’ (দি আনফিনিশড রেভল্যুশন, লরেন্স লিফশুলজ,

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page