৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আজ লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের শঙ্কা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

আন্দামান সাগরে থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।বুধবার (২৯ নভেম্বর) ঘূর্ণিঝড়ের বিশেষ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা স্পষ্ট হবে আজ। এটি বাংলাদেশের দিকে আসবে কি না, তা–ও নিশ্চিত নয়।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ‘লঘুচাপের ভবিষ্যৎ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর মোটামুটি বোঝা যাবে। এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো গতিপথ বলা মুশকিল। সুস্পষ্ট লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। স্থলভাগে উঠলে এর প্রভাবে ৬ বা ৭ ডিসেম্বরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনকি বাংলাদেশের দিকে না এসে এটি অন্যদিকে গেলেও আমাদের এদিকে কিছু বৃষ্টিপাত হতে পারে।’আজ লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের শঙ্কা সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে এদিকে সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ ও ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আইএমডি বুধবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা অবস্থায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার জানান, লঘুচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে, সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ বিরাজ করছে। সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রপৃষ্ঠের ওপরে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার।লঘুচাপটি ১ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বর থেকে এটি বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ও এরপর দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূল দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা নির্দেশ করছে প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা স্পষ্ট হবে আজ। এটি বাংলাদেশের দিকে আসবে কি না, তা–ও নিশ্চিত নয়।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ‘লঘুচাপের ভবিষ্যৎ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর মোটামুটি বোঝা যাবে। এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো গতিপথ বলা মুশকিল। সুস্পষ্ট লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। স্থলভাগে উঠলে এর প্রভাবে ৬ বা ৭ ডিসেম্বরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনকি বাংলাদেশের দিকে না এসে এটি অন্যদিকে গেলেও আমাদের এদিকে কিছু বৃষ্টিপাত হতে পারে।’আজ লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের শঙ্কা সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে এদিকে সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ ও ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আইএমডি বুধবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা অবস্থায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার জানান, লঘুচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে, সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ বিরাজ করছে। সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রপৃষ্ঠের ওপরে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার।লঘুচাপটি ১ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বর থেকে এটি বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ও এরপর দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূল দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা নির্দেশ করছে প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page