১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঈদগাঁও বাসস্টেশনের আরফাত শপিং কমপ্লেক্সে চাঁদা দাবি – হামলা ও ভাংচুর,আহত -২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঈদগাঁও প্রতিনিধি।।কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনের আরফাত শপিং কমপ্লেক্স থেকে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা – ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে।বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ১১ টায় বাসস্টেশনের আরফাত শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেছে।এজাহার সূত্রে জানা যায়, ঈদগাঁও বাসস্টেশনের আরফাত শপিং কমপ্লেক্সের মালিক আবদু রশিদ থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বিভিন্ন অজুহাতে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা না দেয়ায় ঘটনার দিন ঈদগাঁও বাসস্টেশন এলাকার তারেক ও ফেরদৌস আলম ফিরোজের নেতৃত্বে ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি চক্র হামলা- ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আরফাত শপিং কমপ্লেক্সের মালিক আবদু রশিদ ও ছেলে আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের কে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে।এতে আবদু রশিদ ও ছেলে আব্দুল্লাহ গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।এ সময় নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় এ চক্রটি এবং দাবিকৃত চাঁদা না দিলে উক্ত মার্কেট জবর দখল করার হুমকি দেয়।। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।আহত আবদু রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটা অংকের চাঁদা দাবি করে আসছে এবং দাবিকৃত চাঁদা না দিলে জবর দখলের হুমকি দেয়। আমাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ভাংচুর ও লুটপাট চালায়।এ ঘটনায় থানায় চাঁদাবাজির এজাহার দায়ের করা হয়েছে।অভিযোগ উঠা তারেক ও ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে এবং মারামারির বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চলছে বলে জানান।এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের সাথে কথা হলে এজাহারের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁদাবাজির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তবে মারামারি ঘটনা ঘটেছে।সচেতন মহল ঈদগাঁও বাসস্টেশনে দিন দুপুরে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page